ইতিহাস গড়লেন সৌদি নারীরা
স্পোর্টস ডেস্ক: প্রথম আন্তর্জাতিক প্রীতি ফুটবল ম্যাচ জিতে রোববার (২০ ফেব্রুয়ারি) ইতিহাস গড়েছেন সৌদি আরবের মেয়েরা। আন্তর্জাতিক ফুটবলে প্রথমবারের মতো ম্যাচ জিতেছেন তারা। আন্তর্জাতিক প্রীতি ম্যাচে মালদ্বীপে পূর্ব আফ্রিকার দেশ সিসিলসকে সৌদি মেয়েরা হারিয়েছেন ২-০ গোলে।
গত মাসেই গঠন করা হয়েছে সৌদি আরব নারী ফুটবল দল। চলতি সপ্তাহে স্বাগতিক মালদ্বীপ ও সিসিলসের বিপক্ষে ম্যাচ খেলতে সাবেক জার্মান তারকা মোনিকা স্টাবের কোচিংয়ে মালদ্বীপে যান তারা।
সিসিলসের বিপক্ষে ম্যাচের প্রথমার্ধে এক গোল এবং দ্বিতীয়ার্ধে পেনাল্টি থেকে দ্বিতীয় গোল করে সিসিলসের বিপক্ষে সহজ জয় নিয়ে মাঠ ছাড়েন সৌদি নারীরা। আগামী ২৪ ফেব্রুয়ারি স্বাগতিক মালদ্বীপের বিপক্ষে মাঠে নামবেন তারা।
ম্যাচশেষে সৌদি নারী দলের কোচ মোনিকা জানিয়েছেন, তাদের লক্ষ্য অভিজ্ঞতা অর্জন। তিনি বলেন, ‘আমাদের লক্ষ্য হচ্ছে, ফুটবলারদের আন্তর্জাতিক ফুটবল খেলার জন্য যতটুকু অভিজ্ঞতা দরকার, সেটা অর্জন করা। আমাদের স্বপ্ন হচ্ছে, ফিফার শ্রেণিভুক্ত হওয়া।’
এদিকে সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটারে সৌদি আরবের নারী দলকে শুভেচ্ছা জানিয়েছেন ব্রাজিলিয়ান ফুটবল কিংবদন্তি পেলে। সেখানে পেলে লেখেন, ‘আমি অভিনন্দন জানাতে চাই সৌদি আরবের মহিলা জাতীয় ফুটবল দলকে। আজকের দিনটি শুধু আপনাদের জন্য নয়, যারা ফুটবল ভালোবাসেন তাদের জন্য একটি ঐতিহাসিক দিন।’
Related News
বিশ্বকাপের ভেন্যু দেখতে সিলেটে আইসিসির প্রতিনিধি দল
স্পোর্টস ডেস্ক: আসন্ন নারী অনূর্ধ্ব-১৯ টি-টোয়েন্টি বিশ্বকাপ সামনে রেখে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম পরিদর্শন করেছেRead More
আর্জেন্টিনাকে হারিয়ে বিশ্ব চ্যাম্পিয়ন স্পেন
স্পোর্টস ডেস্ক : ফুটবলের আকাশে আবার রক্তিম সূর্যোদয়। আর্জেন্টিনাকে ১-০ গোলে হারিয়ে দ্বিতীয়বারের মতো বিশ্বকাপRead More



Comments are Closed