মাকে অবহেলা, স্ত্রীদের তালাক দিলেন তিন ভাই
আন্তর্জাতিক ডেস্ক: বৃদ্ধ অসুস্থ মায়ের যত্ন নিতে অবহেলা করায় নিজেদের স্ত্রীদের তালাক দিয়েছেন তিন ভাই। উত্তর আফ্রিকার দেশ আলজেরিয়ায় ঘটেছে এই ঘটনা।
রোববার (২০ ফেব্রুয়ারি) স্থানীয় সংবাদমাধ্যমগুলোর বরাত দিয়ে এক প্রতিবেদনে গালফ নিউজ জানিয়েছে, কাজ থেকে ঘরে ফিরে ওই তিন ভাই দেখতে পান, বাড়ির উঠানে তাদের অসুস্থ মাকে তাদের প্রতিবেশীরা স্নান করাচ্ছেন। সে সময় সেখানে তাদের স্ত্রীদের দেখা নেই। এই ঘটনায় প্রচণ্ড ক্ষুব্ধ হন তিন ভাই এবং উঠোনে দাঁড়িয়েই স্ত্রীদের তালাক দেন তারা।
প্রতিবেদনে বলা হয়েছে, তিন ছেলে ছাড়াও এক মেয়ে রয়েছে সেই বৃদ্ধার। এতদিন পর্যন্ত তিনিই মায়ের দেখাশোনা করতেন। কিন্তু তার স্বামীর ক্যানসার ধরা পড়ায় স্বামীকে সময় দিতে হচ্ছে। মায়ের সেবা করার জন্য সময় মেলাতে পারছেন না তিনি। আপাতত প্রতিবেশীরাই দেখভাল করছেন ওই বৃদ্ধার।
এদিকে তালাকপ্রাপ্ত হয়েও স্ত্রীরা সাফ জানিয়ে দিয়েছেন, তাদের শাশুড়ির যত্ন-আত্তি তারা করতে পারবেন না। আপাতত প্রতিবেশীরাই দেখভাল করছেন ওই বৃদ্ধার।
Related News
পাকিস্তানে অ্যাম্বুলেন্সে বিস্ফোরণ, অন্তঃসত্ত্বা নারীসহ নিহত ৯
আন্তর্জাতিক ডেস্ক: পাকিস্তানে একটি স্বাস্থ্যকেন্দ্রে পার্ক করে রাখা অ্যাম্বুলেন্সে অক্সিজেন সিলিন্ডার বিস্ফোরিত হয়ে ৯ জনেরRead More
ইয়েমেনে অস্ত্রবাহী বিমান বিস্ফোরণ
আন্তর্জাতিক ডেস্ক: ইয়েমেনের এডেন আন্তর্জাতিক বিমানবন্দরে বিকট বিস্ফোরণের শব্দ শোনা গেছে। সৌদি আরবের নেতৃত্বাধীন সামরিকRead More



Comments are Closed