বিশ্বে করোনায় আরো ১০০৫৬ মৃত্যু, শনাক্ত ১৯ লাখ
আন্তর্জাতিক ডেস্ক: মহামারি করোনাভাইরাসের তাণ্ডব যেন থামছেই না। বর্তমানে ওমিক্রন ভ্যারিয়েন্টের কারণে কোনোভাবেই ভাইরাসটির লাগাম টেনে ধরা যাচ্ছে না। বিশ্বজুড়ে বহু মানুষকে টিকার আওতায় আনার পরও প্রতিদিনই আক্রান্ত ও মৃত্যুর মিছিল বাড়ছে।
বুধবার (১৬ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৮টা পর্যন্ত পূর্ববর্তী ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়েছেন আরও ১৯ লাখ ৩৮৫ জন। একই সময়ে মৃত্যু হয়েছে আরও ১০ হাজার ৫৬ জনের।
এর আগে মঙ্গলবার (১৫ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৮টা পর্যন্ত পূর্ববর্তী ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়েছিল ১৪ লাখ ৫১ হাজার ৯৩৩ জন। একই সময়ে মৃত্যু হয়েছিল ৭ হাজার ৫২১ জনের।
করোনা সংক্রমণ ও মৃত্যুর পরিসংখ্যান রাখা ওয়েবসাইট ওয়ার্ল্ডওমিটারের তথ্যানুযায়ী, বাংলাদেশ সময় বুধবার (১৬ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৮টা পর্যন্ত বিশ্বে করোনায় মোট আক্রান্ত হয়েছেন ৪১ কোটি ৫৭ লাখ ৭৮ হাজার ২৪ জন এবং মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৫৮ লাখ ৫৫ হাজার ৭০৭ জনে। আর সুস্থ হয়েছেন ৩৩ কোটি ৮৫ লাখ ৯৭ হাজার ৯০৮ জন।
এখন পর্যন্ত সবচেয়ে বেশি সংক্রমণ ও মৃত্যু হয়েছে বিশ্বের শীর্ষ ক্ষমতাধর দেশ যুক্তরাষ্ট্রে। তালিকায় শীর্ষে থাকা দেশটিতে মোট শনাক্তের সংখ্যা দাঁড়িয়েছে ৭ কোটি ৯৬ লাখ ২৯ হাজার ৬৪ জন। এ ছাড়া মোট মৃত্যু হয়েছে ৯ লাখ ৪৯ হাজার ২৪৮ জনের।
আক্রান্তে দ্বিতীয় এবং মৃত্যুতে তৃতীয় অবস্থানে থাকা ভারতে এখন পর্যন্ত করোনায় ৪ কোটি ২৭ লাখ ২১ হাজার ৮৪৫ জন সংক্রমিত হয়েছেন। মৃত্যু হয়েছে ৫ লাখ ৯ হাজার ৯০৩ জনের।
আক্রান্তে তৃতীয় ও মৃত্যুতে দ্বিতীয় অবস্থানে থাকা ব্রাজিলে এখন পর্যন্ত মোট সংক্রমিত হয়েছেন ২ কোটি ৭৬ লাখ ৬৪ হাজার ৯৫৮ জন এবং মোট মৃত্যু হয়েছে ৬ লাখ ৩৯ হাজার ৮২২ জনের।
আক্রান্তের দিক থেকে চতুর্থ স্থানে থাকা ফ্রান্সে এখন পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছেন ২ কোটি ১৮ লাখ ৭৭ হাজার ৫৫৫ জন। এর মধ্যে মারা গেছেন ১ লাখ ৩৫ হাজার ৫৭৯ জন।
পঞ্চম স্থানে থাকা যুক্তরাজ্যে এখন পর্যন্ত করোনা সংক্রমিত হয়েছেন ১ কোটি ৮৩ লাখ ৯৩ হাজার ৯৫১ জন। এর মধ্যে মারা গেছেন ১ লাখ ৫৯ হাজার ৮৩৯ জন।
আক্রান্তের তালিকায় রাশিয়া ষষ্ঠ, তুরস্ক সপ্তম, জার্মানি অষ্টম, ইতালি নবম ও স্পেন দশম অবস্থানে রয়েছে। এ তালিকায় বাংলাদেশের অবস্থান ৪০তম।
২০১৯ সালের ডিসেম্বরের শেষ সপ্তাহে চীনের হুবেই প্রদেশের উহান থেকে করোনাভাইরাস সংক্রমণ শুরু হয়। এখন পর্যন্ত বাংলাদেশসহ বিশ্বের ২২৪টি দেশ ও অঞ্চলে ছড়িয়ে পড়েছে কোভিড-১৯।
Related News
সোনার খনি ধসে সুদানে ৮২ জন নিহত
আন্তর্জাতিক ডেস্ক: আফ্রিকার যুদ্ধবিধ্বস্ত দেশ সুদানের দক্ষিণাঞ্চলে একটি সোনার খনি ধসে অন্তত ৮২ জন শ্রমিকেরRead More
ভারতসহ ১০ দেশের ওপর মার্কিন নিষেধাজ্ঞা
আন্তর্জাতিক ডেস্ক: ভারতসহ ১০টি দেশের ওপর সর্বোচ্চ ১০০ শতাংশ শুল্ক আরোপের প্রস্তাব করেছে যুক্তরাষ্ট্র। রাশিয়াRead More



Comments are Closed