Main Menu

হবিগঞ্জে প্রেমে ব্যর্থ হয়ে কিশোরের আত্মহত্যা

বৈশাখী নিউজ ডেস্ক: হবিগঞ্জের মাধবপুরে প্রেমে ব্যর্থ হয়ে নিজ মোবাইলে ভিডিও করে আত্মহত্যা করেছেন অন্তর দাস (১৭) নামে এক কিশোর। মঙ্গলবার (১৫ ফেব্রুয়ারী) বিকেলে এ ঘটনা ঘটে। নিহত অন্তর দাস উপজেলার বেলঘর গ্রামের অঞ্জন দাসের ছেলে।

স্থানীয়রা জানান, অন্তর দাস নামে ওই কিশোর তার নিজ মোবাইলে ভিডিও চালু করে ঘরের ভিতর গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করে। পরে বিষয়টি আঁচ করতে পেরে পরিবারের লোকজনসহ স্বজনরা পুলিশকে খবর দেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে সন্ধ্যায় ময়না তদন্তের জন্য হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতাল মর্গে প্রেরণ করে।

মাধবপুর থানার ইন্সপেক্টর (তদন্ত) গোলাম কিবরিয়া হাসান জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে প্রেমে ব্যর্থ হয়ে সে আত্মহত্যা করেছে। মৃত্যুর আগে সে তার নিজ মোবালে ভিডিও চালু করে আত্মহত্যা করে। সেখানে বিস্তারিত সে বর্ণনা দিয়েছে। বিষয়টি নিয়ে তদন্ত করছে পুলিশ। উদ্ধার করা হয়েছে মোবাইলটিও।

Share





Related News

Comments are Closed