বঙ্গবীর ওসমানীর ৩৮তম মৃত্যুবার্ষিকী আজ
বৈশাখী নিউজ ডেস্ক: আজ ১৬ ফেব্রুয়ারি। জাতীয় জনতা পার্টির প্রতিষ্ঠাতা, সাবেক মন্ত্রী, বঙ্গবীর জেনারেল এম এ জি ওসমানীর ৩৮তম মৃত্যুবার্ষিকী। এ উপলক্ষে বিভিন্ন সংগঠন বিস্তারিত কর্মসূচি গ্রহণ করেছে।
কর্মসূচি মধ্যে রয়েছে, ১৫ ফেব্রুয়ারি মঙ্গলবার বাদ আছর হতে মাগরিব পর্যন্ত সিলেট নগরীর নাইওরপুলস্থ ওসমানী জাদুঘরে বঙ্গবীর জেনারেল এমএজি ওসমানী ও ১৫ আগস্ট জাতির পিতাসহ সকল শহীদান, ৩ নভেম্বর শহীদ জাতীয় চার নেতা, একাত্তরের মুক্তিযুদ্ধের শহীদানসহ দেশে-বিদেশে করোনায় আক্রান্ত হয়ে মৃত্যুবরণকারীদের বিদেহী আত্মার মাগফেরাত ও করোনা আক্রান্তদের সুস্থতা এবং বীর মুক্তিযোদ্ধাদের নেক হায়াত কামনান্তে খতমে কোরআন শরীফ এবং বাদ মাগরিব মিলাদ মাহফিল ও দোয়া।
১৬ ফেব্রুয়ারি বুধবার সকাল সাড়ে ৯টায় বঙ্গবীর ওসমানীর মাজারে শ্রদ্ধা নিবেদন এবং বাদ যোহর হযরত শাহজালাল (রহ:) দরগাহ জামে মসজিদে মিলাদ মাহফিল এবং দেশ ও জাতির কল্যাণে বিশেষ মোনাজাত শেষে মরহুমের কবর জিয়ারত। বাদ আছর সিলেট নূর মঞ্জিলস্থ ‘ওসমানী জাদুঘরে’ মুক্তিযুদ্ধ ও গণতন্ত্র রক্ষায় বঙ্গবীর ওসমানীর অবদান শীর্ষক আলোচনা সভা ও পঙ্গুত্ত্ববরণকারী এবং সুবিধা বঞ্চিতদের মধ্যে হুইল চেয়ার ও সেলাই মেশিন বিতরণ।
উপরোক্ত কর্মসূচি বাস্তবায়নে আন্তরিক সাহায্য সহযোগিতা ও উপস্থিতি কামনা করেছেন বঙ্গবীর ওসমানী স্মৃতি সংসদ সিলেটের সভাপতি সৈয়ীদ আহমদ বহলুল।
উল্লেখ্য, ১৯৮৪ সালের এই দিনে লন্ডনে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন। তাকে পূর্ণ সামরিক মর্যাদায় হযরত শাহজালাল (রহ.) মাজার প্রাঙ্গণে সমাহিত করা হয়।
Related News
বাংলাদেশিদের জন্য ভিয়েতনামের ভিসা সহজ করার আহ্বান রাষ্ট্রপতির
বৈশাখী নিউজ ডেস্ক: বাংলাদেশের ব্যবসায়ী, কর্মী, শিক্ষার্থী ও পর্যটকদের জন্য ভিয়েতনামের ভিসা ব্যবস্থা আরও সহজRead More
টিসিবি থেকে বাদ পড়েছেন ৫৯ লাখ সুবিধাভোগী: বাণিজ্যমন্ত্রী
বৈশাখী নিউজ ডেস্ক: ৫৯ লাখ সুবিধাভোগীকে টিসিবি থেকে বাদ দেওয়া হয়েছে বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী খন্দকারRead More



Comments are Closed