জকিগঞ্জ পৌর বিএনপির কাউন্সিল সম্পন্ন
বৈশাখী নিউজ ডেস্ক: বিএনপির কেন্দ্রীয় সিলেট বিভাগীয় সহ-সাংগঠনিক স¤পাদক সাবেক এমপি কলিম উদ্দিন আহমদ মিলন বলেছেন, তৃনমূল বিএনপিকে শক্তিশালী ও সুসংগঠিত করার অন্যতম গুরুতপূর্ণ মাধ্যম হচ্ছে কাউন্সিল। এর মাধ্যমে দলে গণতন্ত্রের বিকাশ ঘটে এবং নেতৃত্ব প্রতিষ্ঠিত হয়। আওয়ামী ফ্যাসিবাদী সরকারের হাত থেকে গণতন্ত্রকে পুনরুদ্ধার করতে বিএনপি যে আন্দোলন সংগ্রামের ডাক দিতে যাচ্ছে যে আন্দোলনের মূলে থাকবে তৃনমূল। তাই দ্রুততম সময়ের মধ্যে সিলেট জেলা বিএনপির কাউন্সিল আয়োজনে দলীয় নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে এগিয়ে আসতে হবে। সকলের সম্মিলিত প্রচেষ্টায় আওয়ামী ফ্যাসিবাদী শাসনকে রুখে দেয়া সম্ভব হবে।
শনিবার (১২ ফেব্রয়ারী) বিকেলে সিলেটের জকিগঞ্জ পৌর বিএনপির দ্বি বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি উপরোক্ত কথা বলেন।
পৌর বিএনপির আহবায়ক ইকবাল আহমদের সভাপতিত্বে ও বিএনপি নেতা বদরুল হক বাদলের পরিচালনায় অনুষ্ঠিত কাউন্সিলের আনুষ্ঠানিক উদ্বোধন করেন সিলেট জেলা বিএনপির আহবায়ক কামরুল হুদা জায়গীরদার।
কাউন্সিলে ভোটের মাধ্যমে মাসুক আহমদ জকিগঞ্জ পৌর বিএনপির সভাপতি, সিব্বির আহমদ সাধারণ স¤পাদক, মাহতাব আহমদ সিনিয়র সহ-সভাপতি, আব্দুল গফুর যুগ্ম সম্পাদক ও সালেহ আহমদ সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হন।
পৌর বিএনপি নেতা সালেহ আহমদের পবিত্র কুরআন তেলাওয়াতের মধ্য দিয়ে সূচীত কাউন্সিলে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও জেলা বিএনপির আহবায়ক কমিটির ১নং সদস্য আবুল কাহের চৌধুরী শামীম, জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য আশিক উদ্দিন চৌধুরী, আলী আহমদ, আব্দুল কাইয়ুম চৌধুরী, আব্দুল মান্নান, মাহবুবুর রব চৌধুরী ফয়সল, মামুনুর রশীদ মামুন, আব্দুল আহাদ খান জামাল, আবুল কাশেম ও শামীম আহমদ, জকিগঞ্জ উপজেলা বিএনপির আহবায়ক জাহাঙ্গীর শাহ হেলাল ।
কাউন্সিলে বক্তব্য রাখেন, জেলা বিএনপির সাবেক স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক লায়েছ আহমদ, সাবেক সহ কোষাধ্যক্ষ এডভোকেট আহমেদ রেজা, সাবেক সহ-দফতর সম্পাদক আব্দুল মালেক, বিএনপি নেতা সিরাজুল ইসলাম সিরাজ, মহানগর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আজিজুল হোসেন আজিজ, জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য দেওয়ান রেজা মজিদ, জেলা যুবদলের আহবায়ক কমিটির সদস্য আলী আহমদ আলম ও আব্দুল মানিক, সাবেক ছাত্রদল নেতা মাহবুব আলম প্রমূখ।
Related News
সিলেটের বিশিষ্ট শিক্ষানুরাগী মনির উদ্দিন আহমদের জানাযা শুক্রবার
Manual1 Ad Code বৈশাখী নিউজ ডেস্ক: পূবালী ব্যাংক লিমিটেড এর সাবেক পরিচালক, সিলেটের দক্ষিণ সুরমাRead More
ভারতে চার বছর সাজাভোগ শেষে দেশে ফিরলেন যুবক
Manual8 Ad Code বৈশাখী নিউজ ডেস্ক: নিখোঁজ হওয়ার প্রায় চার বছর পর ভারতে সাজাভোগ শেষেRead More



Comments are Closed