জৈন্তাপুরে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের জৈন্তাপুরে সড়ক দুর্ঘটনায় এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। এ ঘটনায় আরো এক যুবক গুরুত্বর আহত হয়েছেন।
বৃহস্পতিবার (১০ ফেব্রুয়ারী) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে সিলেট-তামাবিল মহাসড়কের সারীঘাট উচ্চ বিদ্যালয় সংলগ্ন স্থানে এই দূর্ঘটনাটি ঘটে।
নিহত শাওন দাস (২১) জৈন্তাপুর উপজেলার চারিকাটা ইউনিয়নের সরুখেল গ্রামের লুকেশ দাসের ছেলে। গুরুত্বর আহত ধন দাস (২২) একই গ্রামের কুটই দাসের ছেলে।
জৈন্তাপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা গোলাম দস্তগীর আহমদে দূর্ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, নিহতের লাশ উদ্ধার এবং দূর্ঘটনায় কবলিত মোটরসাইকেল থানায় নিয়ে আসা হয়েছে। বিষয়টি হাইওয়ে পুলিশকে বলা হয়েছে। আমরা তাদের কাছে লাশ ও মোটরসাইকেল হন্তান্তর করবো।
ওসি বলেন, দূর্ঘটনাটি কিভাবে ঘটেছে সেটা এখনো জানা যায়নি। তবে বিষয়টি নিয়ে পুলিশ কাজ করছে।
Related News
কোম্পানীগঞ্জে গাছ কেনাবেচা নিয়ে টর্চ জ্বালিয়ে দুই গ্রামের সংঘর্ষ, আহত অন্তত ৪০
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের কোম্পানীগঞ্জে গাছ কেনাবেচার দেনাপাওনা নিয়ে টর্চলাইট জ্বালিয়ে দুই গ্রামের বাসিন্দাদের মধ্যেRead More
বিশ্বনাথে স্ত্রীর মামলায় স্বামী গ্রেফতার
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের বিশ্বনাথে স্ত্রীর দায়ের করা মামলায় কছির আলী (৩৮) নামে এক ব্যক্তিকেRead More



Comments are Closed