বিশ্বে করোনায় আরো ১০৮৬২ মৃত্যু, শনাক্ত ২৪ লাখ
আন্তর্জাতিক ডেস্ক: মহামারি করোনাভাইরাসের তাণ্ডবে বিশ্বের দেশে দেশে প্রাণহানি ও আক্রান্ত মানুষের সংখ্যা দিনকে দিন বেড়েই চলেছে। এ ভাইরাসের নতুন ধরন ওমিক্রণের কারণে সারা বিশ্বেই জানুয়ারি থেকে সংক্রমণ বেড়েছে। বিজ্ঞানী ও গবেষকরা সতর্ক করে বলেছেন, সংক্রমণ ছড়িয়ে পড়ার ঝুঁকি অনেক বেশি। বিশ্বজুড়ে বহু মানুষকে টিকার আওতায় আনা হলেও তবুও থামছে না এর তাণ্ডব।
শুক্রবার (১১ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৮টা পর্যন্ত পূর্ববর্তী ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়েছেন আরও ২৪ লাখ ১৮ হাজার ৯৮৩ জন। একই সময়ে মৃত্যু হয়েছে আরও ১০ হাজার ৮৬২ জনের।
এর আগে বৃহস্পতিবার (১০ ফেব্রুয়ারি) সকাল ৮টা পর্যন্ত পূর্ববর্তী ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হন আরও ২৪ লাখ ১ হাজার ১১৩ জন। একই সময়ে মৃত্যু হয় আরও ১১ হাজার ৪৬৪ জনের।
করোনা সংক্রমণ ও মৃত্যুর পরিসংখ্যান রাখা ওয়েবসাইট ওয়ার্ল্ডওমিটারের তথ্যানুযায়ী, বাংলাদেশ সময় শুক্রবার (১১ ফেব্রুয়ারি) সকাল ৮টা পর্যন্ত বিশ্বে করোনায় মোট আক্রান্ত হয়েছেন ৪০ কোটি ৫২ লাখ ৭০ হাজার ১১৫ জন এবং মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৫৮ লাখ ৮ হাজার ৫৮৪ জনে। আর সুস্থ হয়েছেন ৩২ কোটি ৬০ লাখ ৩৯ হাজার ৯০০ জন।
এখন পর্যন্ত সবচেয়ে বেশি সংক্রমণ ও মৃত্যু হয়েছে বিশ্বের শীর্ষ ক্ষমতাধর দেশ যুক্তরাষ্ট্রে। তালিকায় শীর্ষে থাকা দেশটিতে মোট শনাক্তের সংখ্যা দাঁড়িয়েছে ৭ কোটি ৯০ লাখ ৫২ হাজার ৬৮১ জন। এ ছাড়া মোট মৃত্যু হয়েছে ৯ লাখ ৩৯ হাজার ৪২৭ জনের।
আক্রান্তে দ্বিতীয় এবং মৃত্যুতে তৃতীয় অবস্থানে থাকা ভারতে এখন পর্যন্ত করোনায় ৪ কোটি ২৫ লাখ ৩৪ হাজার ৪৮ জন সংক্রমিত হয়েছেন। মৃত্যু হয়েছে ৫ লাখ ৭ হাজার ২০৮ জনের।
আক্রান্তে তৃতীয় ও মৃত্যুতে দ্বিতীয় অবস্থানে থাকা ব্রাজিলে এখন পর্যন্ত মোট সংক্রমিত হয়েছেন ২ কোটি ৭১ লাখ ২৫ হাজার ৫১২ জন এবং এখন পর্যন্ত মোট মৃত্যু হয়েছে ৬ লাখ ৩৬ হাজার ১১১ জনের।
আক্রান্তের দিক থেকে চতুর্থ স্থানে থাকা ফ্রান্সে এখন পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছেন ২ কোটি ১৩ লাখ ৭২ হাজার ২৭৮ জন। এর মধ্যে মারা গেছেন ১ লাখ ৩৪ হাজার ২০৭ জন।
পঞ্চম স্থানে থাকা যুক্তরাজ্যে এখন পর্যন্ত করোনা সংক্রমিত হয়েছেন ১ কোটি ৮০ লাখ ১১৯ জন। এর মধ্যে মারা গেছেন ১ লাখ ৫৮ হাজার ৯৫৩ জন।
আক্রান্তের তালিকায় রাশিয়া ষষ্ঠ, তুরস্ক সপ্তম, ইতালি অষ্টম, জার্মানি নবম ও স্পেন দশম অবস্থানে রয়েছে। এ তালিকায় বাংলাদেশে অবস্থান দাঁড়িয়েছে ৪০তম।
২০১৯ সালের ডিসেম্বরের শেষ সপ্তাহে চীনের হুবেই প্রদেশের উহান থেকে করোনাভাইরাস সংক্রমণ শুরু হয়। এখন পর্যন্ত বাংলাদেশসহ বিশ্বের ২২৪টি দেশ ও অঞ্চলে ছড়িয়ে পড়েছে কোভিড-১৯।
Related News
হঠাৎ সৌদিতে জরুরি সতর্কতা জারি
আন্তর্জাতিক ডেস্ক: ইয়েমেনে সংঘাত তীব্র আকার ধারণ করার প্রেক্ষাপটে সীমান্তবর্তী আসির প্রদেশের খামিস মুশাইত ওRead More
পশ্চিমবঙ্গে একসঙ্গে ২৫২ মাদরাসা বন্ধের নির্দেশ
আন্তর্জাতিক ডেস্ক: পশ্চিমবঙ্গে ইসলামি শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর ওপর পর্যালোচনা চালানোর অংশ হিসেবে ২৫২টি মাদরাসা বন্ধের নোটিশ দিয়েছেRead More



Comments are Closed