মাধবপুরে সড়ক দুর্ঘটনায় বিশ্ববিদ্যালয়ের ছাত্র নিহত
বৈশাখী নিউজ ডেস্ক: হবিগঞ্জের মাধবপুরে ট্রাক্টর ও মোটরসাইকেলের মধ্যে সংঘর্ষে স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ের মেধাবী ছাত্র সাদেকুর রহমান (২৭) নিহত হয়েছেন। এ ঘটনায় সোহানু রহমান (২৭) নামের এক যুবক আহত হয়েছেন।
বৃহস্পতিবার (১০ ফেব্রয়ারী) রাত সাড়ে ৭টার দিকে মাধবপুর-চৌমুহনী সড়কের ভবানিপুর নামক স্থানে এই ঘটনা ঘটে।
স্থানীয় সুত্রে জানা যায়, ওই দিন সন্ধ্যায় ভবানীপুর নামক স্থানে একটি ট্রাক্টরের সঙ্গে একটি মোটরসাইকেলের সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেলের দুই আরোহী উপজেলার জয়পুর গ্রামের ছমদ মাষ্টারের ছেলে স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ের চাটার্ড একাউন্টের ফাইনাল বর্ষের ছাত্র সাদেকুর রহমান ও কমলানগর গ্রামের সোহানুর রহমান গুরুতর আহত হয়। আশংকাজনক অবস্থায় তাদের ২জনকে মাধবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক সাদেকুর রহমানকে মৃত ঘোষণা করেন।
Related News
হবিগঞ্জে নারীদের আপত্তিকর ছবি ধারণ নিয়ে সংঘর্ষ, আহত অর্ধশতাধিক
বৈশাখী নিউজ ডেস্ক: হবিগঞ্জের বানিয়াচংয়ে মেয়েদের স্কুল, কলেজ ও মাদ্রাসায় যাতায়াতের পথে ইভটিজিং এবং নারীদেরRead More
হবিগঞ্জে ছাত্রদলের সহ-সাংগঠনিক সম্পাদক হেলাল আটক
বৈশাখী নিউজ ডেস্ক: হবিগঞ্জের বাহুবলে সরকারিভাবে নিলামে কেনা ভারতীয় জিরাবোঝাই একটি ট্রাক আটকে পাঁচ লাখRead More



Comments are Closed