ইনস্টাগ্রামে একের ভেতর অনেক সুবিধা
প্রযুক্তি ডেস্ক: ফটো-শেয়ারিং প্ল্যাটফর্মের মধ্যে সবচেয়ে জনপ্রিয় অ্যাপ হলো ইনস্টাগ্রাম। সম্প্রতি তারা একটি নতুন ফিচার নিয়ে এসেছে। সেই ফিচারের নাম তারা দিয়েছে ‘Your activity’। যা খুব শিগ্রই গ্রাহকদের জন্য উন্মুক্ত হবে। এতে করে ব্যবহারকারীরা একই সঙ্গে অনেক পোস্ট ম্যানেজ করতে পারবে। একসঙ্গে একাধিক ছবি আর্কাইভ করতে চাইলে বা মুছে ফেলতে চাইলে এই ফিচারটি সাহায্য করবে। এতে ছবি, কমেন্ট, রিঅ্যাকশনও ম্যানেজ করা যাবে।
তারিখ মডিফিকেশন করে পুরনো পোস্ট, কমেন্ট, এমনকি স্টোরির রিপ্লাইও দেখা যাবে। এই ফিচার ব্যবহার করে ইনস্টাগ্রাম কনটেন্ট sort and filter করা, কোনও নির্দিষ্ট সময়সীমা সিলেক্ট করে সেই সময়ের পোস্টগুলি দেখা, ডিলিট ও অন্যান্য কাজও করা যাবে। শুধু তাই নয়, সদ্য ডিলিট করা কনটেন্স পুনরুদ্ধার করা সম্ভব থেকে শুরু করে করা যাবে হিস্ট্রে চেক।
এই লেটেস্ট ফিচারের (Latest Feature) সাহায্যে ইউজাররা একসঙ্গে একাধিক কনটেন্ট ডিলিট করতে পারবেন, যাকে পোশাকি ভাষায় বলা হচ্ছে বাল্ক ডিলিট অপশন (Bulk Delete Option)। সংস্থার তরফ থেকে জানানো হয়েছে যে, এই ফিচার রোল আউট করার পিছনে মূল উদ্দেশ্যটি হল, কমেন্ট থেকে শুরু করে পোস্ট ও অন্যান্য আরও একাধিক অ্যাক্টিভিটি যাতে ইউজাররা খুব সহজেই একসঙ্গে ডিলিট করতে পারেন। গত ৮ ফেব্রুয়ারি ছিল সেফার ইন্টারনেট ডে। তার পরের দিনই ইনস্টাগ্রামের জন্য এই ফিচারটি নিয়ে এসেছে মেটা।
মেটা-র নিজস্ব এই ফটো শেয়ারিং প্ল্যাটফর্ম গত সপ্তাহেই আরও একটি নতুন ফিচার নিয়ে হাজির হয়েছিল। তার নাম ‘টেক আ ব্রেক’। ভারত-সহ বিশ্বের অন্যান্য প্রান্তেও এই ফিচারটি নিয়ে আসা হয়েছে। টেক আ ব্রেক খুবই জরুরি একটি ফিচার। যা ইনস্টাগ্রাম ইউজারদের দেখাবে যে, কতক্ষণ সময় ধরে এই প্ল্যাটফর্মে তাঁরা স্ক্রল করছেন এবং তা যদি বেশিক্ষণ হয়, তাহলে একটু ব্রেক নেওয়ারও পরামর্শ দেওয়া হবে ব্যবহারকারীকে। এই ফিচার ভবিষ্যতেও ইনস্টাগ্রাম ব্যবহারকারীদের ব্রেক নেওয়ার জন্য রিমাইন্ডার দিতে থাকবে।
ইনস্টাগ্রামের টেক আ ব্রেক ফিচারটি সর্বপ্রথম আমেরিকা, ব্রিটেন, আয়ারল্যান্ড, কানাডা, নিউজ়িল্যান্ড এবং অস্ট্রেলিয়ার জন্য চালু করা হয়েছিল। গত সপ্তাহেই তা ভারত-সহ বিশ্বের অন্যান্য প্রান্তে চালু করা হয়।
তথ্যসূত্র: ইন্টারনেট
Related News
ফেসবুকের ভেরিফায়েড ব্যাজ এবার মিলবে ফ্রিতে, যেভাবে পাবেন
প্রযুক্তি ডেস্ক: বর্তমানে ক্রমশ আর্টিফিশিয়াল ইনটেলিজেন্স বা এআই-ভিত্তিক ভুয়া প্রোফাইল, ছবি-ভিডিওসহ বিভিন্ন ধরনের গুজব ছড়িয়েRead More
দেশের ৬৪ জেলায় ফ্রিল্যান্সিং প্রশিক্ষণ দেবে সরকার, ১৮ হাজার টাকা ভাতা
বৈশাখী নিউজ ডেস্ক: দেশের ৬৪ জেলায় শিক্ষিত কর্মপ্রত্যাশী যুবকদের দক্ষতা বৃদ্ধি ও কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যেRead More



Comments are Closed