সিলেটে ভুয়া ডিবি পুলিশ গ্রেফতার
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটে ডিবি পুলিশ পরিচয় দানকারী এক প্রতারককে ধরেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)-৯। বুধবার (৯ ফেব্রুয়ারি) বিকাল পৌনে ৪টার দিকে সিলেট শহরতলির মেজরটিলা থেকে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতার হওয়া মো. শামীম মোল্লা (৪৫) নামের ওই ব্যক্তি সিলেটের জকিগঞ্জ উপজেলার নরসিংপুর গ্রামের মৃত গনি মোল্লার ছেলে। তিনি নগরীর টিলাগড় চামেলীবাগ এলাকার মো. হুরমত মিয়ার বাসায় ভাড়াটিয়া হিসেবে থাকতেন।
বৃহস্পতিবার র্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার বিকেলে শামীমকে ইসলামপুর মেজরটিলার ‘এ অ্যান্ড এ এ্যাসোসিয়েটস পেট্রোলপাম্প’র সামনে থেকে গ্রেফতার করে র্যাবের একটি টিম। এসময় তার কাছ থেকে ওয়াকিটকি সেট১টি, ন্যাশনাল ক্যাডেট কোর পরিচয়পত্র ১টি, বাংলাদেশ ব্যাংকের কার্ড ১টি, ইষ্ট্রার্ন ব্যাংক-এর এটিএম কার্ড ১টি, প্রাইম ব্যাংক-এর এটিএম কার্ড ১টি, স্বর্ণের কয়েন ১টি, স্বর্ণের নাকফুল ১টি, চাবি ১৬টি, ছুরি ৩টি ও রুপার লকেট ১টি জব্দ করে র্যাব।
শামীম ওয়াকিটকি সেট হাতে নিয়ে ও আইডি কার্ড প্রর্দশন করে নিজেকে পুলিশের গোয়েন্দা বিভাগের কর্মকর্তা পরিচয়ে বিভিন্নজনকে ভয় দেখিয়ে অর্থসহ বিভিন্ন জিনিস আত্মসাত করতো। দীর্ঘদিন ধরেই তিনি সিলেটের বিভিন্ন স্থানে এসব কর্মকাণ্ড চালিয়ে আসছেন।
গ্রেফতারের পর শামীমকে মহানগরীর শাহপরাণ থানায় হস্তান্তর করে র্যাব।
Related News
খুলনা থেকে অপহৃত কলেজ ছাত্রী সিলেটে উদ্ধার, যুবক আটক
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট নগরীর আম্বরখানায় অভিযান চালিয়ে অপহৃত এক কলেজছাত্রীকে উদ্ধার এবং এক যুবককে আটকRead More
মঙ্গলবার সিলেট আসছেন রাষ্ট্রপতি, নগর জুড়ে ব্যাপক প্রস্তুতি
বৈশাখী নিউজ ডেস্ক: রাষ্ট্রপতির সিলেট সফর ঘিরে শেষ মুহূর্তের প্রস্তুতিতে ব্যস্ত নগর। চলছে পরিষ্কার-পরিচ্ছন্নতার কাজ।Read More



Comments are Closed