বিশ্বনাথে বলাৎকারের চেষ্টার অভিযোগে গ্রেপ্তার ১
বিশ্বনাথ প্রতিনিধি : সিলেটের বিশ্বনাথে ১৩ বছরের এক অটোরিকশা চালককে বলাৎকারের চেষ্টার অভিযোগে করিম মিয়া (৪৫) নামে একজনকে গ্রেফতার করেছে থানা পুলিশ।
গত সোমবার (৭ ফেব্রয়ারি) সন্ধ্যায় ঘটনাটি ঘটেছে উপজেলার দশঘর ইউনিয়নের বাউসী গ্রামের ডালারপাড় শ্মশান এলাকায়।
এ ঘটনায় ওই চালকের মা বাদী হয়ে বুধবার (৯ ফেব্রয়ারি) বিশ্বনাথ থানায় মামলা (নং ১১) দায়ের করেছেন।
মামলা দায়েরের পূর্বে প্রাথমিক অভিযোগের প্রেক্ষিতে মঙ্গলবার রাত ৮টায় অভিযুক্ত করিম মিয়াকে আটক করে পুলিশ। পরে দায়ের করা মামলায় তাকে গ্রেফতার দেখানো হয়েছে।
জানা যায়, গ্রেফতার করিম মিয়া দশঘর ইউনিয়নের বরুনী (পূর্বপাড়া) গ্রামের মৃত ইন্তাজ আলীর ছেলে।
মামলার এজাহারে বাদী উল্লেখ করেন, তার ছেলে দশঘর ইউনিয়নের পীরের বাজারে ভাড়া অটোরিকশা চালিয়ে আসছে। ঘটনার দিন করিম মিয়া পীরের বাজার থেকে সাবাজপুর গ্রামে যাওয়ার জন্যে তার ছেলের অটো ভাড়া করে।
যাওয়ার পথে স্থানীয় বাউসী গ্রামের ডালারপাড় শ্মশান এলাকায় পৌঁছে অটো থামিয়ে সে তার ছেলেকে কুপ্রস্তাব দেয়। তাতে রাজী না হলে টাকার প্রলোভন দেখায় করিম মিয়া।
তাতেও রাজী না হওয়ায় জোরপূর্বক তার ছেলেকে শ্মশানের পাশের শুকনো জমিতে নিয়ে বলাৎকারের চেষ্টা চালায় সে। ছেলের চিৎকারে লোকজন এগিয়ে এসে করিম মিয়ার হাত থেকে তাকে উদ্ধার করেন। এ সময় ঘটনাস্থল থেকে পালিয়ে যায় করিম মিয়া।
করিম মিয়াকে গ্রেফতারের সত্যতা নিশ্চিত করে বিশ্বনাথ থানার অফিসার ইন-চার্জ (ওসি) গাজী আতাউর রহমান বলেন, তাকে আজ (বুধবার) সকালে সিলেটের আদালতে প্রেরণ করা হয়েছে। জবানবন্দী দেওয়ার জন্যে ভিকটিমকেও আদালতে পাঠিয়েছি।
Related News
সিলেটে ৬০০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের জকিগঞ্জে ডিবি পুলিশের অভিযানে ইয়াবাসহ দুই মাদক কারবারিকে গ্রেফতার করা হয়েছে।Read More
কোম্পানীগঞ্জে গাছ কেনাবেচা নিয়ে টর্চ জ্বালিয়ে দুই গ্রামের সংঘর্ষ, আহত অন্তত ৪০
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের কোম্পানীগঞ্জে গাছ কেনাবেচার দেনাপাওনা নিয়ে টর্চলাইট জ্বালিয়ে দুই গ্রামের বাসিন্দাদের মধ্যেRead More



Comments are Closed