বিশ্বনাথে শিশুকে ধর্ষণের অভিযোগে কিশোর গ্রেপ্তার
বিশ্বনাথ প্রতিনিধি : সিলেটের বিশ্বনাথে ৩ বছর বয়সী এক ছেলে শিশুকে ধর্ষণের অভিযোগে দায়ের করা মামলায় এক কিশোরকে গ্রেফতার করেছে থানা পুলিশ।
সোমবার (৭ ফেব্রুয়ারি) দুপুরে তাকে গ্রেফতার করা হয়। এর পূর্বে নির্যাতিতের পিতা বিশ্বনাথ থানায় মামলা দায়ের করেন। যার নং ১০।
গ্রেফতার কিশোরের নাম জায়েদ মিয়া (১৪)। সে উপজেলার দশঘর ইউনিয়নের রায়কেলী গ্রামের রইছ আলীর ছেলে।
মামলার এজাহারে বাদী উল্লেখ করেন, তাদের পার্শ্ববর্তী জনৈক সুহেল মিয়ার বাড়িতে প্রতিদিন তার শিশু ছেলে অন্য শিশুদের সাথে খেলাধুলা করত। জায়েদ মিয়া ওই বাড়িতেই প্রতিদিন সন্ধ্যায় বাতি জ্বালাতো এবং সকালে সেগুলো নিভাতো।
রবিবার (৬ ফেব্রয়ারী) বিকেলে অন্য শিশুদের সাথে খেলারত অবস্থায় জায়েদ তার শিশু ছেলেকে চকলেটের লোভ দেখিয়ে ওই বাড়ির একটি ঘরে নিয়ে ধর্ষণ করে।
অভিযুক্ত জায়েদকে আটকের সত্যতা নিশ্চিত করেন বিশ্বনাথ থানার পরিদর্শক (তদন্ত) রমাপ্রসাদ চক্রবর্তী। তিনি বলেন, গ্রেপ্তারকৃত কিশোরকে সংশোধনাগারে প্রেরণের আবেদন করা হবে।
ডাক্তারী পরীক্ষার জন্যে ভিকটিম বর্তমানে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে (ওসিসি) আছে।
Related News
কোম্পানীগঞ্জে ৮৬ লাখ টাকার ভারতীয় ওষুধ-পণ্য জব্দ, আটক ২
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলায় পুলিশের পৃথক অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় পণ্য ও বিভিন্নRead More
কানাইঘাটে চোরাইপণ্যবাহী পিকআপের ধাক্কায় কিশোরের মৃত্যু
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের কানাইঘাট উপজেলার লক্ষ্মীপ্রসাদ পশ্চিম ইউনিয়নের সীমান্তবর্তী সুনারতনপুঞ্জি গ্রামে পিকআপের চাকায় পিষ্টRead More



Comments are Closed