চকরিয়ায় পিকআপ ভ্যানের চাপায় ৪ ভাই নিহত
বৈশাখী নিউজ ডেস্ক: কক্সবাজার চকরিয়ার মালুমঘাট এলাকায় রাস্তা পার হওয়ার সময় একটি পিকআপের ধাক্কায় একই পরিবারের চার ভাই নিহত হয়েছেন। এ ছাড়াও আহত হয়েছেন আরও ৫জন।
সোমবার (৮ ফেব্রুয়ারি) সকাল ৮টার দিকে মালুমঘাট এলাকায় চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহত চার ভাই হলেন- চকরিয়ার ডুলাহাজরা ইউনিয়নের সগীর শাহ কাটা গ্রামের মৃত সুরুজ চন্দ্র শীলের ছেলে অনুপম শীল (৪৭), নিরুপম (৪৫), দীপক (৪০), চমপক (৩৫)। আহতদের নাম তাৎক্ষণিক জানা যায়নি।
আহতদের মধ্যে দুজনকে গুরুতর অবস্থায় চট্টগ্রাম মেডিকেলে পাঠানো হয়েছে। অন্য তিনজনকে চকরিয়া খ্রিস্টান মেমোরিয়াল হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।
ডুলাহাজরা ইউপির চেয়ারম্যান আদর জানান, নিহত চার ভাই আমার ইউনিয়নের। তাদের এই মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় পুরো ইউনিয়নে শোকের ছায়া নেমে এসেছে। এক সপ্তাহ আগে তাদের বাবা মারা যায়। আজ তারা মন্দিরে বাবার নামে পূজা দিতে গিয়ে মারা গেল।
বিষয়টি নিশ্চিত করেছেন কক্সবাজারের চকরিয়ার মালুমঘাট হাইওয়ে থানার ইনচার্জ (পরিদর্শক) সাফায়েত হোসেন। তিনি জানান, সোমবার ভোরে একই পরিবারের ৯ সদস্য পূজা দেওয়ার জন্য মন্দিরে যাচ্ছিলেন। তারা রাস্তা পার হওয়ার সময় কক্সবাজারমুখী একটি পিকআপ ভ্যান তাদের ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই চার ভাই নিহত হন। এ ছাড়া আরও ৫জন আহত হন। তাদের মধ্যে দুইজনকে গুরুতর অবস্থায় চট্টগ্রাম মেডিকেলে পাঠানো হয়েছে। তিনি আরও বলেন, পিকআপ ভ্যানটি জব্দ করা সম্ভব হয়নি। গাড়িটি নম্বর প্লেটবিহীন ছিল। মরদেহগুলো খ্রিস্টান মেমোরিয়াল হাসপাতালে রাখা হয়েছে।
Related News
কাভার্ডভ্যান-মাইক্রোবাস সংঘর্ষে নিহত ৪, আহত ১১
বৈশাখী নিউজ ডেস্ক: চট্টগ্রামের কর্ণফুলী উপজেলার কলেজ বাজার এলাকায় কাভার্ডভ্যান ও মাইক্রোবাসের ভয়াবহ সংঘর্ষে ৪Read More
চট্টগ্রামে ভবন ভাড়া নিয়ে ক্যাসিনো ব্যবসা, পাঁচ দেশের ৬৩ বিদেশি নাগরিক আটক
বৈশাখী নিউজ ডেস্ক: চট্টগ্রাম মহানগরীর খুলশী থানাধীন পশ্চিম জালালাবাদ এলাকায় একটি আটতলা ভবনজুড়ে অবৈধ ক্যাসিনোRead More



Comments are Closed