বিশ্বে করোনায় আরো ৭০৪৮ মৃত্যু, আক্রান্ত সোয়া ২০ লাখ
আন্তর্জাতিক ডেস্ক: বিশ্বব্যাপী করোনার নতুন ভ্যারিয়েন্ট ওমিক্রন শনাক্তের পর থেকেই রেকর্ডসংখ্যক বেড়েছে করোনায় আক্রান্তের সংখ্যা। ওমিক্রনের আগে সংক্রমণ ও মৃত্যু কিছুটা কমলেও ফের তাণ্ডব চালাচ্ছে এ ভাইরাস। কিছুতেই নিয়ন্ত্রণে আনা যাচ্ছে না করোনা শনাক্ত ও মৃত্যুর সংখ্যা।
মঙ্গলবার (৮ ফেব্রুয়ারি) সকাল ৮টা পর্যন্ত পূর্ববর্তী ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়েছেন আরও ২০ লাখ ৩৫ হাজার ১৭০ জন। একই সময়ে মৃত্যু হয়েছে আরও ৭ হাজার ৪৮ জনের।
এর আগে সোমবার (৭ ফেব্রুয়ারি) সকাল ৮টা পর্যন্ত পূর্ববর্তী ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়েছিলেন ১৮ লাখ ৫৮ হাজার ৩৮ জন। একই সময়ে মৃত্যু হয়েছিল ৬ হাজার ৩৪৬ জনের।
করোনা সংক্রমণ ও মৃত্যুর পরিসংখ্যান রাখা ওয়েবসাইট ওয়ার্ল্ডওমিটারের তথ্যানুযায়ী, বাংলাদেশ সময় মঙ্গলবার (৮ ফেব্রুয়ারি) সকাল ৮টা পর্যন্ত বিশ্বে করোনায় মোট আক্রান্ত হয়েছেন ৩৯ কোটি ৬১ লাখ ৭৯ হাজার ৩৮০ জন এবং মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৫৭ লাখ ৬০ হাজার ৩১০ জনে। আর সুস্থ হয়েছেন ৩১ কোটি ৪৯ লাখ ৩৩ হাজার ৩৮৬ জন।
এখন পর্যন্ত সবচেয়ে বেশি সংক্রমণ ও মৃত্যু হয়েছে বিশ্বের শীর্ষ ক্ষমতাধর দেশ যুক্তরাষ্ট্রে। তালিকায় শীর্ষে থাকা দেশটিতে মোট শনাক্তের সংখ্যা দাঁড়িয়েছে ৭ কোটি ৮২ লাখ ৮ হাজার ৬৭৭ জন। মোট মৃত্যু হয়েছে ৯ লাখ ২৭ হাজার ৫৮৯ জনের।
আক্রান্তে দ্বিতীয় এবং মৃত্যুতে তৃতীয় অবস্থানে থাকা ভারতে এখন পর্যন্ত করোনায় ৪ কোটি ২২ লাখ ৭২ হাজার ১৪ জন সংক্রমিত হয়েছেন। মৃত্যু হয়েছে ৫ লাখ ২ হাজার ৯০৫ জনের।
আক্রান্তে তৃতীয় ও মৃত্যুতে দ্বিতীয় অবস্থানে থাকা ব্রাজিলে এখন পর্যন্ত মোট সংক্রমিত হয়েছেন ২ কোটি ৬৫ লাখ ৩৬ হাজার ৫৯৭ জন এবং এখন পর্যন্ত মোট মৃত্যু হয়েছে ৬ লাখ ৩২ হাজার ২৮৯ জনের।
আক্রান্তের দিক থেকে চতুর্থ স্থানে থাকা ফ্রান্সে এখন পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছেন ২ কোটি ৭ লাখ ৫৮ হাজার ৩৭১ জন। এর মধ্যে মারা গেছেন এক লাখ ৩২ হাজার ৫০৬ জন।
পঞ্চম স্থানে থাকা যুক্তরাজ্যে এখন পর্যন্ত করোনা সংক্রমিত হয়েছেন এক কোটি ৭৮ লাখ ৯ হাজার ৯ জন। এর মধ্যে মারা গেছেন এক লাখ ৫৮ হাজার ৩১৮ জন।
আক্রান্তের তালিকায় রাশিয়া ষষ্ঠ, তুরস্ক সপ্তম, ইতালি অষ্টম, জার্মানি নবম ও স্পেন দশম অবস্থানে রয়েছে। এ তালিকায় বাংলাদেশে অবস্থান দাঁড়িয়েছে ৪০তম।
২০১৯ সালের ডিসেম্বরের শেষ সপ্তাহে চীনের হুবেই প্রদেশের উহান থেকে করোনাভাইরাস সংক্রমণ শুরু হয়। এখন পর্যন্ত বাংলাদেশসহ বিশ্বের ২২৪টি দেশ ও অঞ্চলে ছড়িয়ে পড়েছে কোভিড-১৯।
Related News
ভারতসহ ১০ দেশের ওপর মার্কিন নিষেধাজ্ঞা
আন্তর্জাতিক ডেস্ক: ভারতসহ ১০টি দেশের ওপর সর্বোচ্চ ১০০ শতাংশ শুল্ক আরোপের প্রস্তাব করেছে যুক্তরাষ্ট্র। রাশিয়াRead More
হঠাৎ সৌদিতে জরুরি সতর্কতা জারি
আন্তর্জাতিক ডেস্ক: ইয়েমেনে সংঘাত তীব্র আকার ধারণ করার প্রেক্ষাপটে সীমান্তবর্তী আসির প্রদেশের খামিস মুশাইত ওRead More



Comments are Closed