জৈন্তাপুরের নিজপাট ইউপিতে বিএনপি নেতার জয়
বৈশাখী নিউজ ডেস্ক: সপ্তম ধাপের নির্বাচনে সিলেটের জৈন্তাপুর উপজেলার নিজপাট ইউনিয়নে আওয়ামী লীগ মনোনীত চেয়ারম্যান প্রার্থীর শোচনীয় পরাজয় হয়েছে। নির্বাচনে ৮ জন চেয়ারম্যান প্রার্থী নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেন। তার মধ্যে উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক স্বতন্ত্র প্রার্থী মো. ইন্তাজ আলী বিজয়ী হয়েছেন।
সোমবার (৭ ফেব্রুয়ারি) সকাল ৮টা হতে বিকেল ৪টা পর্যন্ত একটানা নিজপাট ইউনিয়নের ৯টি ভোট কেন্দ্রে শান্তিপূর্ণভাবে ভোট গ্রহন অনুষ্ঠিত হয়েছে।
নির্বাচন অফিস সূত্রে জানা গেছে, উপজেলার ১ নম্বর নিজপাট ইউনিয়ন পরিষদ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মো. ইন্তাজ আলী (মোটর সাইকেল) ৬ হাজার ১০ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম স্বতন্ত্র প্রার্থী আব্দুল মালিক পাখি (চশমা) ৪ হাজার ১২১ ভোট পেয়ে পরাজিত হন। অন্যান্য প্রার্থীদের মধ্যে রয়েছেন আওয়ামী লীগ নেতা স্বতন্ত্র প্রার্থী মো. নাজিম উদ্দিন (ঘোড়া) ৩ হাজার ১৮২ ভোট। বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত প্রার্থী আব্দুল মতিন শাহীন (নৌকা) ১ হাজার ৭৯০ ভোট। স্বতন্ত্র প্রার্থী মো. ইসলাম উদ্দিন (আনারস) ৩৮৩ ভোট। ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত প্রার্থী মাওলানা আলীম উদ্দিন (হাত পাখা) ১৬৫ ভোট। স্বতন্ত্র প্রার্থী জালাল উদ্দিন লিটন (অটোরিকশা) ১৪৩ ভোট। স্বতন্ত্র প্রার্থী বিশিষ্ট ব্যবসায়ী মো. জসিম উদ্দিন (টেলিফোন) ৫৬ ভোট।
Related News
কোম্পানীগঞ্জে ৮৬ লাখ টাকার ভারতীয় ওষুধ-পণ্য জব্দ, আটক ২
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলায় পুলিশের পৃথক অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় পণ্য ও বিভিন্নRead More
কানাইঘাটে চোরাইপণ্যবাহী পিকআপের ধাক্কায় কিশোরের মৃত্যু
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের কানাইঘাট উপজেলার লক্ষ্মীপ্রসাদ পশ্চিম ইউনিয়নের সীমান্তবর্তী সুনারতনপুঞ্জি গ্রামে পিকআপের চাকায় পিষ্টRead More



Comments are Closed