ঢাকায় হামলার প্রতিবাদে সিলেটে ছাত্রদলের বিক্ষোভ মিছিল
বৈশাখী নিউজ ডেস্ক: ঢাকা মহানগর পশ্চিম ছাত্রদলের কর্মী সম্মেলনে পুলিশ ও ছাত্রলীগের হামলায় চালায়। এই ঘটনার প্রতিবাদে নয়াপল্টন বিএনপি কেন্দ্র্রীয় কার্যালয়ের সামনে ছাত্রদলের মিছিলে পুলিশী হামলার প্রতিবাদে তাৎক্ষনিক বিক্ষোভ মিছিল করেছে সিলেট মহানগর ছাত্রদল।
রবিবার (৬ ফেব্রুয়ারি) সন্ধ্যায় নগরীর চৌহাট্রা থেকে মিছিলটি শুরু হয়ে কোর্ট পয়েন্টে এসে শেষ হয়।
সিলেট মহানগর ছাত্রদলের সিনিয়র যুগ্ম সম্পাদক হোসাইন আহমদের সভাপতিত্বে ও সাংগঠনিক সম্পাদক রুবেল ইসলামের পরিচালনায় বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন মহানগর ছাত্রদলের যুগ্ম সম্পাদক ছদরুল ইসলাম লোকমান, সিলেট জেলা ছাত্রদলের যুগ্ম সম্পাদক আব্দুস সামাদ লস্কর মুনিম।
এসময় উপস্থিত ছিলেন মহানগর ছাত্রদলের যুগ্ম সম্পাদক খায়রুল ইসলাম দোয়েল, মোঃ আব্দুল্লাহ, সহ-সাধারণ সম্পাদক আবুল হোসেন, মদন মোহন বিশ্ববিদ্যালয় কলেজ ছাত্রদলের আহবায়ক মোক্তার আহমেদ মোক্তার, সহ-সাংগঠনিক সম্পাদক মাহবুবুল আলম সৌরভ, আবুল কালাম, মুস্তাফিজুর রহমান, শিহাব উদ্দিন, তাসনিম রহমান চৌধুরী, আশিকুর রহমান তারেক, প্রচার সম্পাদক কাওসার চৌধুরী, জেলা ছাত্রদলের সহ-দপ্তর সম্পাদক জয়নাল আবেদিন রাহেল, সিলেট সরকারী কলেজ ছাত্রদলের সদস্য সচিব ইমরান আহমদ রাসেল, মদন মোহন বিশ্ববিদ্যালয় কলেজ ছাত্রদলের যুগ্ম আহবায়ক বেলাল আহমেদ, যুগ্ম আহবায়ক কামরান উদ্দিন অপু, ল’ কলেজ ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক কামরুজ্জামান কামরুল, সিলেট জেলা ছাত্রদলের শিক্ষা ও পাঠচক্র সম্পাদক হোসাইন আহমদ, মহানগর ছাত্রদলের সহ-সাহিত্য ও প্রকাশনা সম্পাদক মারুফ আহমেদ নাহিদ, সহ-সমবায় বিষয়ক সম্পাদক সোহাগ ভূইয়া, ১১নং ওয়ার্ড ছাত্রদলের সদস্য সচিব সঞ্জয় দাস, ১৯ নং ওয়ার্ড ছাত্রদলের আহবায়ক মাশাহীদুল ইসলাম মাহী, যুগ্ম আহবায়ক হাসান আহমেদ, ৯নং ওয়ার্ড ছাত্রদলের যুগ্ম আহবায়ক বাবুল হোসেন, কাজী নাজিম উদ্দীন পলাশ, এহসানুল হক তালহা, জুম্মান আহমেদ, এস আর সোহান, মো: খালেদ নুর প্রমুখ।
Related News
দক্ষিণ সুরমায় ছুরিকাঘাতে বৃদ্ধকে হত্যা
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের দক্ষিণ সুরমায় ছুরিকাঘাতে নূর ইসলাম (৫৫) নামে এক বৃদ্ধকে হত্যা করাRead More
ব্যবসায়ীদের অস্তিত্ব রক্ষায় সিলেটে বাণিজ্য মেলা বন্ধের দাবি
বৈশাখী নিউজ ডেস্ক: বর্তমান অর্থনৈতিক সংকট, তীব্র বিদ্যুৎ বিভ্রাট (লোডশেডিং) ও ব্যবসায়িক মন্দার মধ্যে সিলেটেRead More



Comments are Closed