বন্ধের দিনে মাংস বিক্রি, অর্ধ লাখ টাকা জরিমানা
বৈশাখী নিউজ ডেস্ক: সাপ্তাহিক বন্ধের দিনে মাংস বিক্রির অপরাধে সিসিকের ভ্রাম্যমান আদালত ১০ প্রতিষ্ঠানের বিরুদ্ধে মামলা করেছেন। পশু জবাই ও মাংসের মান নিয়ন্ত্রণ আইন লঙ্ঘন করায় তাদেরকে ৫৪ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
রবিবার (৬ ফেব্রুয়ারি) সিলেট মহানগরের রিকাবীবাজার, মদিনা মার্কেট ও বন্দরবাজার এলাকায় সিলেট সিটি কর্পোরেশনের ভ্রাম্যমান আদালতের অভিযানে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া হয়।
সিসিকের রাজস্ব কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মতিউর রহমান খান এবং এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সুনন্দা রায়ের ভ্রাম্যামান আদালত পরিচালনা করেন।
পশু জবাই ও মাংসের মান নিয়ন্ত্রণ আইন অনুযায়ী প্রতি রবিবার সিলেট সিটি কর্পোরেশন এলাকায় পশু জবাই ও মাংস বিক্রি বন্ধের দিন ধার্য্য করা আছে। সাপ্তাহিক বন্ধের দিন পশু জবাই ও মাংস বিক্রি আইনত নিষিদ্ধ। বেআইনিভাবে সপ্তাহিক বন্ধ বা জবাই নিষিদ্ধের দিনে পশু জবাই ও মাংস বিক্রির অপরাধে তাদের বিরুদ্ধে মামলা ও জরিমানা করা হয়।
নিত্যপন্যের দাম নিয়ন্ত্রনেও বিভিন্ন বাজারে ভ্রাম্যমান আদালত অভিযান পরিচালনা করেন।
অভিযানে সিলেট মেট্রোপলিটন পুলিশের একটি দল ও সিসিকের সংশ্লিষ্ট শাখার কর্মকর্তা-কর্মচারীগণ উপস্থিত ছিলেন।
Related News
শনিবার চতুর্থ দফায় গণনা হবে শাহজালাল মাজারের দানের টাকা
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের হযরত শাহজালাল (রহ.) মাজারের দানবাক্সের অর্থ আবারও গণনা করা হচ্ছে। প্রায়Read More
সিলেটের আল-মদীনা ফার্মেসীর ফ্রিজে মেয়াদোত্তীর্ণ ওষুধ, জরিমানা
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট নগরের মিরবক্সটুলা এলাকায় একটি ফার্মেসিতে বিপুল পরিমাণ মেয়াদোত্তীর্ণ ওষুধ পাওয়ায় জরিমানাRead More



Comments are Closed