সাংবাদিক পীর হাবিবের মৃত্যুতে জেলা প্রেসক্লাবের শোক
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট অঞ্চলের সুনামগঞ্জের কৃতীসন্তান, দেশবরেণ্য সংবাদিক, বাংলাদেশ প্রতিদিনের নির্বাহী সম্পাদক পীর হাবিবুর রহমানের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন সিলেট জেলা প্রেসক্লাব নেতৃবৃন্দ।
শনিবার (৫ ফেব্রুয়ারি) সিলেট জেলা প্রেসক্লাবের সভাপতি আল আজাদ ও সাধারণ সম্পাদক ছামির মাহমুদ এক শোক বার্তায় মরহুমের রুহের মাগফেরাত কামনা করে শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।
তাঁরা বলেন, পীর হাবিবুর রহমান ছিলেন একজন বরেণ্য সাংবাদিক, রাজনৈতিক বিশ্লেষক ও কলামিস্ট। তাঁর মৃত্যুতে দেশের সাংবাদিক অঙ্গণে যে ক্ষতি হয়েছে-তা কাটিয়ে ওঠা অসম্ভব।
উল্লেখ্য, পীর হাবিবুর রহমান ১৯৬৪ সালের ১৬ ফেব্রুয়ারি সুনামগঞ্জ শহরে জন্মগ্রহণ করেন। শনিবার (৫ ফ্রেব্রুয়ারি) বিকেল ৪টা ৮ মিনিটে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। এর আগে, শুক্রবার সন্ধ্যায় বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় পীর হাবিবুর রহমান স্ট্রোক করলে তাকে ল্যাবএইড হাসপাতালের আইসিইউতে স্থানান্তর করা হয়।
Related News
সিলেট জেলা প্রেসক্লাবের কার্যনির্বাহী কমিটির সদস্য নবীন সোহেলের বাবার মৃত্যুতে শোক
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট জেলা প্রেসক্লাবের কার্যনির্বাহী কমিটির সদস্য (১ম) ও দৈনিক কালবেলার সিলেট প্রতিনিধিRead More
নবনির্বাচিত রাষ্ট্রপতিকে সিলেট জেলা প্রেসক্লাবের অভিনন্দন
বৈশাখী নিউজ ডেস্ক: দেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ায় মির্জা ফখরুল ইসলামকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছাRead More



Comments are Closed