বিশ্বে করোনায় আরো ১১ হাজার মৃত্যু, শনাক্ত সাড়ে ৩০ লাখ
আন্তর্জাতিক ডেস্ক: করোনার নতুন ভ্যারিয়েন্ট ওমিক্রন শনাক্তের পর থেকেই বিশ্বে রেকর্ডসংখ্যক বেড়েছে করোনায় আক্রান্তের সংখ্যা। মাঝে সংক্রমণ ও মৃত্যু কিছুটা কমলেও ফের বিশ্বব্যাপী তাণ্ডব চালাচ্ছে এ ভাইরাস। কিছুতেই করোনা সংক্রমণের লাগাম টানা যাচ্ছে না।
শুক্রবার (৪ ফেব্রুয়ারি) সকাল ৮টা পর্যন্ত পূর্ববর্তী ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়েছেন আরও ৩০ লাখ ৫৭ হাজার ৯৬৮ জন। একই সময়ে মৃত্যু হয়েছে আরও ১১ হাজার ২৮৮ জনের।
এর আগে বৃহস্পতিবার (৩ ফেব্রুয়ারি) সকাল ৮টা পর্যন্ত পূর্ববর্তী ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়েছিলেন আরও ৩০ লাখ ২৫ হাজার ২৮৪ জন। একই সময়ে মৃত্যু হয়েছিল আরও ১১ হাজার ৯২২ জনের।
করোনা সংক্রমণ ও মৃত্যুর পরিসংখ্যান রাখা ওয়েবসাইট ওয়ার্ল্ডওমিটারের তথ্যানুযায়ী, বাংলাদেশ সময় শুক্রবার (৪ ফেব্রুয়ারি) সকাল ৮টা পর্যন্ত বিশ্বে করোনায় মোট আক্রান্ত হয়েছেন ৩৮ কোটি ৮২ লাখ ৪৭ লাখ ৩৩৯ জন এবং মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৫৭ লাখ ৩০ হাজার ৪৩৭ জনে। আর সুস্থ হয়েছেন ৩০ কোটি ৭৬ লাখ ৮৮ হাজার ৯৪৩ জন।
এখন পর্যন্ত সবচেয়ে বেশি সংক্রমণ ও মৃত্যু হয়েছে বিশ্বের শীর্ষ ক্ষমতাধর দেশ যুক্তরাষ্ট্রে। তালিকায় শীর্ষে থাকা দেশটিতে মোট শনাক্তের সংখ্যা দাঁড়িয়েছে ৭ কোটি ৭১ লাখ ৫০ হাজার ৪১২ জন। মোট মৃত্যু হয়েছে ৯ লাখ ২০ হাজার ৮২৯ জনের।
আক্রান্তে দ্বিতীয় এবং মৃত্যুতে তৃতীয় অবস্থানে থাকা ভারতে এখন পর্যন্ত করোনায় ৪ কোটি ১৯ লাখ ৫০ হাজার ৫০১ জন সংক্রমিত হয়েছেন। মৃত্যু হয়েছে ৫ লাখ ৮৭ জনের।
আক্রান্তে তৃতীয় ও মৃত্যুতে দ্বিতীয় অবস্থানে থাকা ব্রাজিলে এখন পর্যন্ত মোট সংক্রমিত হয়েছেন ২ কোটি ৬০ লাখ ৯৯ হাজার ৭৩৫ জন এবং এখন পর্যন্ত মোট মৃত্যু হয়েছে ৬ লাখ ৩০ হাজার একজনের।
আক্রান্তের দিক থেকে চতুর্থ স্থানে থাকা ফ্রান্সে এখন পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছেন ২ কোটি ১৪ লাখ ৭ হাজার ৩৪১ জন। এর মধ্যে মারা গেছেন এক লাখ ৩১ হাজার ৮৫২ জন।
পঞ্চম স্থানে থাকা যুক্তরাজ্যে এখন পর্যন্ত করোনা সংক্রমিত হয়েছেন এক কোটি ৭৬ লাখ ৭ হাজার ৩৪১ জন। এর মধ্যে মারা গেছেন এক লাখ ৩১ হাজার ৮৫২ জন।
আক্রান্তের তালিকায় রাশিয়া ষষ্ঠ, তুরস্ক সপ্তম, ইতালি অষ্টম, জার্মানি নবম ও স্পেন দশম অবস্থানে রয়েছে। এ তালিকায় বাংলাদেশে অবস্থান দাঁড়িয়েছে ৩৯তম।
২০১৯ সালের ডিসেম্বরের শেষ সপ্তাহে চীনের হুবেই প্রদেশের উহান থেকে করোনাভাইরাস সংক্রমণ শুরু হয়। এখন পর্যন্ত বাংলাদেশসহ বিশ্বের ২২৪টি দেশ ও অঞ্চলে ছড়িয়ে পড়েছে কোভিড-১৯।
Related News
এআই ‘১০০ কোটি মানুষের মৃত্যু’ ঘটাতে পারে: বিল গেটস
আন্তর্জাতিক ডেস্ক: মাইক্রোসফটের সহপ্রতিষ্ঠাতা ও সমাজসেবী বিল গেটস বলেছেন, কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তির বিকাশে যথাযথRead More
ঘূর্ণিঝড়ের তাণ্ডবে নিউইয়র্ক-নিউজার্সিতে জরুরি অবস্থা জারি
আন্তর্জাতিক ডেস্ক: উত্তর-আটলান্টিক সাগরে সৃষ্ট শক্তিশালী নিম্নচাপ থেকে উদ্ভূত তীব্র ঘূর্ণিঝড় ‘নর’ইস্টার’-এর তাণ্ডবে লন্ডভন্ড হয়েRead More



Comments are Closed