দক্ষিণ আফ্রিকায় সড়ক দুর্ঘটনায় সিলেটী যুবক নিহত
প্রবাস ডেস্ক: দক্ষিণ আফ্রিকার নদার্ণ কেপ প্রদেশের আফিংটন এলাকায় সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন আকবর হোসেন নামে একজন বাংলাদেশী। বৃহস্পতিবার (৩ ফেব্রয়ারী) সকালে এই দুর্ঘটনা ঘটে।
সড়ক দুর্ঘটনায় নিহত আকবর হোসেন সিলেট নগরীর কুশিঘাট এলাকার আলাওর রহমানের ছেলে।
দক্ষিণ আফ্রিকা প্রবাসী সাংবাদিক এহসান মাহমুদ হাসান জানান, দোকানের মালামাল ক্রয় করে আসার পথে দুর্ঘটনায় পতিত হন আকবর এবং ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। প্রায় ২১ বছর ধরে তিনি সেখানে বসবাস করে আসছিলেন। আকবর স্ত্রী ও ৫ বছর বয়সী এক মেয়ে সহ অসংখ্য আত্নীয় স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন।
শুক্রবার বাদ জুমা স্থানীয় মসজিদে জানাযার পর লাশ দেশে পাঠানোর ব্যবস্থা করা হবে।
Related News
সৌদিতে বসবাসরত বাংলাদেশিদের জন্য বিশেষ সতর্কতা
বৈশাখী নিউজ ডেস্ক: সৌদি আরবে বসবাসরত বাংলাদেশিদের স্থানীয় আইন মেনে চলা, নিরাপদ প্রবাসজীবন নিশ্চিত করাRead More
ভূমধ্যসাগর থেকে আবারও ১৬০ বাংলাদেশিকে উদ্ধার করল মিশর
বৈশাখী নিউজ ডেস্ক: ইউরোপে গিয়ে ভাগ্য বদলের আশায় ভয়ংকর সমুদ্রযাত্রা। মৃত্যুঝুঁকি নিয়ে অনিরাপদ রাবারের নৌযানেRead More



Comments are Closed