Main Menu

সাংবাদিক সালমান ফরিদ হাসপাতালে, দোয়া কামনা

বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট জেলা প্রেসক্লাবের সদস্য ও দৈনিক শুভ প্রতিদিনের বার্তা সম্পাদক সালমান ফরিদ হার্ট স্ট্রোক করে সিলেট উইমেন্স মেডিকেল কলেজ হাসপাতালের সিসিইউতে চিকিৎসাধীন রয়েছেন। বুধবার (২ ফেব্রয়ারী) রাতে তাকে গুরুতর অসুস্থ অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়।

সালমান ফরিদের সহকর্মীরা জানান, বুধবার রাত সাড়ে ৮টায় তার বাসা থেকে দৈনিক শুভ প্রতিদিনের কার্যালয়ে যাওয়ার উদ্দেশ্যে রওয়ানা হন। পথিমধ্যে নগরীর জিন্দাবাজার এলাকায় তিনি হঠাৎ হৃদরোগে আক্রান্ত হন এবং স্ট্রোক করেন। তাৎক্ষণিক তাকে উইমেন্স হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে তিনি হাসপাতালের ৪র্থ তলায় সিসিইউতে চিকিৎসাধীন রয়েছেন।

সাংবাদিক সালমান ফরিদের দ্রুত সুস্থতার জন্য সকলের কাছে দোয়া চেয়েছেন তার পরিবার ও সহকর্মীরা।

Share





Related News

Comments are Closed