সিলেটে মধ্যরাতে ট্রাক চাপায় যুবকের মৃত্যু
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটে বেপরোয়া গতির ট্রাক চাপায় হাবিবুর রহমান হাবিব (৩০) নামের এক যুবকের মৃত্যু হয়েছে। বুধবার (২ ফেব্রুয়ারি) দিবাগত রাত দেড়টার দিকে এয়ারপোর্ট রোডের সিলেট ক্যাডেট কলেজ গেইটের সামনে এ ঘটনা ঘটে।
হাবিব সিলেটের এয়ারপোর্ট থানাধীন নয়াবাজার মংলিপার আবাসিক এলাকার মৃত মনতাজ আলির ছেলে। এ ঘটনায় একই এলাকার সিরাজ মিয়ার পুত্র হাবিব মিয়া নামের আরেকজন গুরুতর আহত হন। তিনি বর্তমানে সিলেট ওসমানী মেডিকেল হাসপাতালে চিকিৎসাধীন।
মারা যাওয়া হাবিব সিএনজি অটোরিকশার মেকানিক ছিলেন। লাশ ময়না তদন্তের জন্য ওসমানী হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
দুর্ঘটনা ও মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন সিলেট মেট্রোপলিটন পুলিশের এয়ারপোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাইনুল জাকির।
পুলিশ সূত্রে জানা গেছে, বুধবার দিবাগত রাত দেড়টার দিকে সিলেট ক্যাডেট কলেজ গেইটের সামনে সিলেট শহরের দিকে আসা একটি বেপরোয়া ট্রাক এয়ারপোর্ট থানার নয়াবাজারের দিকে যাওয়া একটি সিএনজি অটোরিকশাকে চাপা দেয়। এসময় ঘটনাস্থলেই অটোরিকশার যাত্রী হাবিবুর রহমান হাবিব মারা যান। এসময় অটোরিকশা চালক হাবিব মিয়া গুরুতর আহত হলে তাকে উদ্ধার করে ওসমানী হাসপাতালে প্রেরণ করা হয়।
দুর্ঘটনার পর সিলেট এয়ারপোর্ট রোড প্রায় ২ ঘণ্টা অবরোধ করে রাখেন স্থানীয় জনতা। এসময় রাস্তায় টায়ার জ্বালিয়ে বিক্ষোভ প্রদর্শন করেন তারা। পরে এয়ারপোর্ট থানার একদল পুলিশ ঘটনাস্থলে এসে হাবিবের লাশ উদ্ধার করে এবং সড়ক অবরোধ তুলে দেয়।
এদিকে, সিএনজি অটোরিকশাকে চাপা দিয়ে বেপরোয়া ট্রাকটি দ্রুত পালিয়ে যায়। এখন (বৃহস্পতিবার রাত ৮টা) পর্যন্ত ঘাতক সেই ট্রাকের হদিস পায়নি পুলিশ।
এয়ারপোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাইনুল জাকির বলেন, আমরা ঘটনাস্থলের আশপাশ এবং নগরীর আম্বরখানা এলাকার সিসি ক্যামেরাগুলোর ফুটেজ দেখে ট্রাকের গতিবিধি পর্যবেক্ষণ করে ট্রাকটি জব্দ এবং এর চালককে আটকের সর্বোচ্চ চেষ্টা চালাচ্ছি।
Related News
ঢাকায় ডেঙ্গুতে মারা গেলেন সিলেটের আলেম আমির হামজা
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের এক আলেম ডেঙ্গু আক্রান্ত হয়ে ঢাকায় মৃত্যুবরণ করেছেন। রবিবার (২৭ সেপ্টেম্বর)Read More
সিলেট-করিমগঞ্জ কয়লা ও পাথর ব্যবসায়ীদের যৌথ সভা
বৈশাখী নিউজ ডেস্ক: সীমান্ত বাণিজ্য সম্প্রসারণ ও দ্বিপক্ষীয় বাণিজ্যিক সুবিধাদি বৃদ্ধির লক্ষ্যে ভারতের করিমগঞ্জ এক্সপোর্টারস্Read More



Comments are Closed