Main Menu

মাউন্ট এডোরা হসপিটালে ক্যাথল্যাবের যাত্রা শুরু

বৈশাখী নিউজ ডেস্ক: হৃদরোগের অত্যাধুনিক চিকিৎসা সেবা প্রদানের লক্ষে মাউন্ট এডোরা হসপিটাল আখালিয়ায় স্থাপন করা হয়েছে অত্যাধুনিক প্রযুক্তির ক্যাথল্যাব। মাউন্ট এডোরা কার্ডিয়াক সেন্টারে করোনারী এনজিওগ্রাম, এনজিওপ্লাস্টি (হার্টের রিং স্থাপন), পেসমেকার স্থাপন, বেলুন ভালভুলোপ্লাস্টিসহ হার্টের জরুরি সেবা প্রদান করা হচ্ছে।

এরই প্রেক্ষিতে কুলাউড়া, মৌলভীবাজার নিবাসী বেবি বেগম (৪০) ‘কমপ্লিট হার্ট ব্লক’ নিয়ে ৩১ জানুয়ারী মাউন্ট এডোরা হসপিটাল আখালিয়ায় হৃদরোগ বিশেষজ্ঞ অধ্যাপক ডাঃ মুহম্মদ শাহাবুদ্দীন এর তত্ত্বাবধানে ভর্তি হন। রোগীর অবস্থা সংকটাপন্ন হওয়ায় চিকিৎসক পেসমেকার স্থাপনের বিষয়ে স্বজনদের পরামর্শ দেন। পরবর্তীতে রোগীর স্বজনরা সিদ্ধান্ত জানালে রাত ৮ টায় মাউন্ট এডোরা কার্ডিয়াক সেন্টারের ক্যাথল্যাবে টেম্পোরারি পেসমেকার স্থাপনের কাজ সফলভাবে সম্পন্ন হয়। এর মাধ্যমে চিকিৎসা সেবায় আরোও একধাপ এগিয়ে গেলো মাউন্ট এডোরা হসপিটাল, সিলেট।

ক্যাথল্যাবে প্রথমবার পেসমেকার স্থাপনে নেতৃত্ব দেন অধ্যাপক ডাঃ মুহম্মদ শাহাবুদ্দীন, সহযোগী হিসেবে ছিলেন ডাঃ মোঃ আজিজুর রহমান রোমান, ডাঃ নুর-ই-জান্নাত মৌ সহ কার্ডিয়াক টিমের অন্যান্য সদস্যবৃন্দ।

এ সময় কার্ডিয়াক সেন্টারে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানের চেয়ারম্যান অধ্যাপক ডাঃ এমএ আহবাব, ব্যবস্থাপনা পরিচালক অধ্যাপক ডাঃ কে এম আখতারুজ্জামান, সহযোগী ব্যবস্থাপনা পরিচালক অধ্যাপক ডাঃ মোঃ নজরুল ইসলাম, পরিচালক মেডিকেল সার্ভিসেস ডাঃ সৈয়দ মাহমুদ হাসান, পরিচালক ডাঃ অজয় কুমার দত্ত, পরিচালক ডাঃ রাহাত আমিন চৌধুরী সহ বিভিন্ন বিভাগের কর্মকর্তা কর্মচারীবৃন্দ। বিজ্ঞপ্তি

Share





Related News

Comments are Closed