ভারত থেকে বাংলাদেশী কূটনীতিক প্রত্যাহার
বৈশাখী নিউজ ডেস্ক : অনৈতিক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে কলকাতায় বাংলাদেশের ডেপুটি হাইকমিশনের প্রথম সচিব (রাজনৈতিক) মুহাম্মদ সানিউল কাদেরকে দেশে ফিরিয়ে আনা হয়েছে। পররাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশে এরই মধ্যে গত বুধবার তিনি বেনাপোল স্থলবন্দর হয়ে রাজধানী ঢাকায় পৌঁছেছেন।
ভারতে বাংলাদেশের ডেপুটি হাইকমিশনার তৌফিক হাসান বলেন, ভারতীয় এক নারীর সঙ্গে প্রথম সচিব মুহাম্মদ সানিউল কাদেরের নগ্ন ভিডিও ও চ্যাটিং ফাঁস হওয়ার ঘটনায় বাংলাদেশি এই কূটনীতিককে মিশন থেকে প্রত্যাহার করা হয়েছে।
তিনি আরো বলেন, সামাজিক যোগাযোগমাধ্যমে এই সংক্রান্ত ভিডিও ছড়িয়ে পড়ার পর তা কর্তৃপক্ষের নজরে আসে। কেউ একজন আমাকে ভিডিওটি ২৫ জানুয়ারি পাঠায়। এই ধরনের ন্যাক্কারজনক ঘটনার প্রতি বাংলাদেশ সরকারের কঠোর ও জিরো-টলারেন্স অবস্থান রয়েছে। পররাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশে এই ঘটনায় বিভাগীয় তদন্তের কাজ শুরু হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে হাইকমিশন কর্মকর্তা সানাউল কাদেরকে ঢাকায় এসে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।
সম্প্রতি কলকাতা মিশনে কর্মরত প্রথম সচিব মুহম্মদ সানিউল কাদেরের অনৈতিক দুটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপকভাবে ছড়িয়ে পড়ে। কলকাতা মিশনের বরাত দিয়ে সংবাদমাধ্যম নিউ ইন্ডিয়ান এক্সপ্রেসের প্রতিবেদন বলা হয়, গত ১৬ জানুয়ারি ওই ভুক্তভোগী নারী হাইকমিশনের ফেসবুক পেজে ওয়াটস অ্যাপে সানাউল কাদেরের সঙ্গে তার নগ্ন ভিডিও ও চ্যাটিং ভিডিও শেয়ার করেন। এর পরপরই ডেপুটি হাইকমিশনার তৌফিক হাসান পররাষ্ট্র মন্ত্রণালয়কে বিষয়টি অবহিত করেন। পরে প্রধানমন্ত্রীর কার্যালয়ের সঙ্গে যোগাযোগ করে ওই মিশন কর্মীর বিরুদ্ধে ব্যবস্থা নেয় মন্ত্রণালয়।
Related News
৫১তম বিশেষ বিসিএসে ৫ হাজার চিকিৎসক নিয়োগ
বৈশাখী নিউজ ডেস্ক: ৫১তম বিশেষ বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে সরকারি কর্ম কমিশন (পিএসসি)। এতে স্বাস্থ্যRead More
বিদেশগামী কর্মীদের নতুন কল্যাণ ফি, গুনতে হবে বাড়তি টাকা
বৈশাখী নিউজ ডেস্ক: বিদেশে কাজের উদ্দেশ্যে যেতে জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরো (বিএমইটি) থেকে নেওয়াRead More



Comments are Closed