সুস্থ হয়ে উঠছেন মাহাথির মোহাম্মদ
আন্তর্জাতিক ডেস্ক: মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী ডা. মাহাথির মোহাম্মদকে (৯৬) করোনারি কেয়ার ইউনিট (সিসিইউ) থেকে ন্যাশনাল হার্ট ইনস্টিটিউটের (আইজেএন) একটি সাধারণ ওয়ার্ডে স্থানান্তরিত করা হয়েছে বলে জানিয়েছেন তার মেয়ে মেরিনা মাহাথির।
বুধবার (২৬ জানুয়ারী) এক বিবৃতিতে তিনি বলেন, তার বাবা (মাহাথির) দ্রুত সুস্থ হয়ে উঠছেন বলে জানিয়েছেন তার চিকিৎসকরা। এ সময় তিনি তার বাবা মাহাথির মোহাম্মদের জন্য দোয়া করায় সবাইকে ধন্যবাদ জানান।
এর আগে গতকাল মঙ্গলবার মেরিনা বলেছিলেন, মাহাথির জনসাধারণকে তার স্বাস্থ্যের বিষয়ে উদ্বিগ্ন না হওয়ার জন্য বলেছেন। পাশাপাশি তার অবস্থার উন্নতি হওয়ায় তার ক্ষুধা বেড়েছে।
উল্লেখ্য, গত ৮ জানুয়ারি (শনিবার) মাহাথির মোহাম্মদকে হাসপাতালে ভর্তি করা হয়। সেখানেই তার চিকিৎসা চলছে।
সূত্র : রয়টার্স
Related News
ভয়াবহ ভূমিকম্পে কেঁপে উঠল পাকিস্তান
আন্তর্জাতিক ডেস্ক: পাকিস্তানের বেলুচিস্তান অঞ্চলে ৬ মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। শনিবার (১৭ অক্টোবর) স্থানীয়Read More
যুক্তরাষ্ট্রে স্কুলে বন্দুক হামলা, প্রাণ গেল ৩ শিশু ও শিক্ষকের
আন্তর্জাতিক ডেস্ক: যুক্তরাষ্ট্রের ওরেগন অঙ্গরাজ্যের ব্যান্ড শহরের একটি প্রাথমিক বিদ্যালয়ে বন্দুক হামলায় তিন শিশুসহ চারজনRead More



Comments are Closed