বগুড়ায় বাস চাপায় অটোরিকশার ৫ যাত্রী নিহত
বৈশাখী নিউজ ডেস্ক: বগুড়ার শেরপুরে যাত্রীবাহী বাস চাপায় সিএনজি চালিত অটোরিকশার ৫ যাত্রী নিহত হয়েছেন। এছাড়া একজনকে আশঙ্কাজনক অবস্থায় শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
বুধবার (২৬ জানুয়ারি) বিকেল সাড়ে পাঁচটার দিকে এ দুর্ঘটনা ঘটে।
মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন বগুড়া রিজিয়নের হাইওয়ে পুলিশের পরিদর্শক বানিউল আনাম। তিনি জানান, নিহতদের চারজন পুরুষ, একজন নারী। তাৎক্ষণিকভাবে নিহতদের নাম-পরিচয় জানা যায়নি।
তিনি বলেন, বুধবার বিকেল সাড়ে পাঁচটার দিকে ঢাকা থেকে বগুড়াগামী হানিফ পরিবহনের সঙ্গে শেরপুর থেকে সিরাজগঞ্জগামী একটি সিএনজি চালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়। এতে অটোরিকশায় থাকা চালক ও ৪ যাত্রীসহ মোট ৫ জন ঘটনাস্থলেই মারা যান।
বানিউল আনাম বলেন, আহত একজনকে জরুরি ভিত্তিতে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। তার অবস্থাও আশঙ্কাজনক। দুর্ঘটনার পরপরই ঘাতক বাসটি জব্দ করেছে পুলিশ। মরদেহগুলো শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
Related News
মায়ের হাত থেকে ছেলেকে ছিনিয়ে নিয়ে মাদক মামলায় হাজতে প্রেরণ
বৈশাখী নিউজ ডেস্ক: নরসিংদী কোর্ট প্রাঙ্গণে হাজিরা দিয়ে বাড়ি ফেরার পথে আসামীরা মব সৃষ্টি করেRead More
যুক্তরাষ্ট্রে ভ্রমণকারীদের জরুরি বার্তা দিল দূতাবাস
বৈশাখী নিউজ ডেস্ক: যুক্তরাষ্ট্রে অবস্থানের অনুমোদিত সময়সীমার চেয়ে বেশি থাকলে ভবিষ্যতে দেশটি ভ্রমণের ওপর স্থায়ীRead More



Comments are Closed