সিলেটে বৃটিশ সৈনিক পরিবারে আর্থিক সহায়তা প্রদান
বৈশাখী নিউজ ডেস্ক: জেলা সশস্ত্র বাহিনী বোর্ড সিলেটের উদ্যোগে বৃটিশ সৈনিক ও মৃত বৃটিশ সৈনিকদের বিধবা স্ত্রীর হাতে আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে।
সোমবার (২৪ জানুয়ারি) দুপুর ১২টায় জেলা সশস্ত্র বাহিনী বোর্ড সিলেট কার্যালয়ে সিলেট, হবিগঞ্জ, মৌলভীবাজার ও সুনামগঞ্জের মোট ৯জনকে আরসিইএল ফান্ড হতে ২০২০-২১ অর্থ বছরের জন্য আর্থিক অনুদান, বয়োজ্যেষ্ঠ ভাতা ও দুঃস্থ ভাতা সহ নগদ ২ লাখ ৩ হাজার ৫৩৬ টাকা ৩২ পয়সা বিতরণ করা হয়।
এতে সভাপতিত্ব করেন জেলা সশস্ত্র বাহিনী বোর্ড সিলেটের ভারপ্রাপ্ত সচিব মোঃ আবুল বশর চৌধুরী।
আর্থিক সহায়তা অনুষ্ঠানে জীবিত বৃটিশ সৈনিক নুর মোহাম্মদ (১০৭) সহ ২জন সৈনিক ও মৃত ৭জন বৃটিশ সৈনিকদের স্ত্রীর হাতে এই আর্থিক সহায়তা তুলে দেন সিলেট জেলা পরিষদের সদস্য ১নং ওয়ার্ড সদস্য প্যানেল চেয়ারম্যান ও সাবেক এমপি দেওয়ান ফরিদ গাজীর মেয়ে এ জেড রওশন জেবীন (রুবা)। এছাড়াও জেলা সশস্ত্র বাহিনী বোর্ড সিলেটের অন্যান্য কর্মকর্তা ও কর্মচারীগণ এসময় উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি
Related News
সিলেটে মোটরসাইকেল দূর্ঘটনায় নিহত ১, আহত ২
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের বালাগঞ্জে মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে একসঙ্গে তিন বন্ধু সড়ক থেকে খাদে পড়েRead More
জৈন্তাপুরে মানব পাচারকারী গ্রেফতার
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের জৈন্তাপুরে উচ্চ বেতনের চাকরির প্রলোভন দেখিয়ে দুই নারীকে ভারতে পাচারের চেষ্টারRead More



Comments are Closed