Main Menu

এপেক্স ক্লাব অব সিলেট’র শীতবস্ত্র বিতরণ

বৈশাখী নিউজ ডেস্ক: এপেক্স ক্লাবস্ অব বাংলাদেশ, সিলেট জেলা-৪ এর আয়োজনে ও আব্দুল খালিক চৌধুরী ফাউন্ডেশন এর সহযোগীতায় অসহায় শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। রোববার বিকাল ৪টায় মেজরটিলায় এই শীতবস্ত্র বিতরণ করা হয়।

এপেক্স ক্লাবস্ অব বাংলাদেশ, সিলেট জেলা-৪ এর গভর্ণর এপেক্সিয়ান জি ডি রুমো এর সভাপতিত্বে ও মনজুর পরিচালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শফিউল আলম চৌধুরী নাদেল।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এডভোকেট রঞ্জিত সরকার, সিলেট ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর আলম, সমাজসেবক এ বি এস এস কিউ শাহ্ বাবু, কানাডা সিটি অব সাককান্টন মিউনিসিপ্যাল হেলথ বোর্ড মেম্বার, কামানাশিষ দেব, এপেক্সিয়ান আব্দুল কাইয়ুম সহ ক্লাব নেতৃবৃন্দ।

প্রধান অতিথির বক্তব্যে বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শফিউল আলম চৌধুরী নাদেল বলেন, অসহায় মানুষের উন্নয়নের কাজ করে যাচ্ছে এপেক্স ক্লাবস্ অব বাংলাদেশ ও এপেক্সিয়ান আব্দুল কাইয়ুম। বৈশ্বিক মহামারি করোনাকালে তারা অসহায় মানুষের মাঝে খাবার সহ অন্যান্য জিনিসপত্র দিয়ে সহযোগিতার হাত বাড়িয়েছে। আজকে অসহায় শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ তাদের একটি মহতি কাজ। বিজ্ঞপ্তি

Share





Related News

Comments are Closed