শাবি’র ভিসি ভবনের সামনে শিক্ষার্থীদের মানব শিকল
বৈশাখী নিউজ ডেস্ক: শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ফরিদ উদ্দিন আহমেদ পদত্যাগ না করায় শিক্ষার্থীরা রবিবার বিকেল থেকে ভিসি ভবনের ভেতরে পুলিশ ও গণমাধ্যমকর্মী ব্যাতিত আর কাউকে ঢুকতে দেবে না বলে জানিয়েছে। রবিবার বিকেলে সংবাদ সম্মেলনে তারা এ তথ্য জানান।
তারা বলেন, আমাদের অনশনের প্রায় ৯৬ ঘণ্টা পেরিয়েছে। আমাদের সহযোদ্ধাদের জীবন আজ বিপন্ন ভিসির কারণে। না খেয়ে তীব্র শীতেও আমরা এখানে আছি জীবনের ঝুঁকি নিয়ে। আর ভিসি তার বাসভবনে থেকে স্বাভাবিক জীবন যাপন করবেন- তা হতে পারেনা। আমরা তা মানতে পারছিনা। এই অবস্থায় আমরা এখন থেকে পুলিশ ও গণমাধ্যমকর্মী বাদে ভিসি ভবনের ভিতরে আর কাউকে ঢুকতেও দিবো না এবং বাইরে বের হতেও দিবো না।
জরুরি পরিষেবা ঢুকতে দেয়া হবে কিনা, প্রশ্ন করা হলে তারা সাংবাদিকদের জানান, এখনো ভিসির বাসভবনে সবধরনের সুযোগ-সুবিধা আছে। আগামীতে আমরা অন্যান্য সুযোগ-সুবিধা বন্ধ করে দেয়ার চিন্তাভাবনা করছি। সময়সাপেক্ষে অন্য সিদ্ধান্ত জানাবো।
প্রয়োজনে ভিসিকে পুরোপুরি অবরুদ্ধ করা হতে পারে বলেও-ব্রিফিংএ জানান শিক্ষার্থীরা।
সংবাদ সম্মেলনের পরে শিক্ষার্থীরা ভিসি ভবনের সামনে মানবশেকল তৈরি করেছে। আর সন্ধ্যা ছয়টায় অনশনের ১০০ ঘণ্টা পেরিয়ে যাওয়ায় ক্যাম্পাসে মশাল মিছিল করার ঘোষণা দেন শিক্ষার্থীরা।
অপরদিকে এতদিন মাটিতে বিছানা পেতে শুয়ে-বসে অনশন করলেও এবার তারা উপাচার্যের বাসভবনের সামনের পুরো রাস্তা বন্ধ করে খাট ফেলে তাতে শুয়ে-বসে অনশন কর্মসূচি পালনের প্রস্তুতি নিচ্ছেন শিক্ষার্থীরা। বিকাল সাড়ে ৩টার দিকে শিক্ষার্থীরা সেখানে দুটি খাট রাস্তায় ফেলতে দেখা যায়।
উপচার্যের পদত্যাগের দাবিতে গত বুধবার (১৯ জানুয়ারি) বিকেলে ৩টা থেকে ২৪ শিক্ষার্থী আমরণ অনশন শুরু করেন। এর মধ্যে অনশনকারী এক শিক্ষার্থীর পরিবারের সদস্য অসুস্থ হওয়া অনশন ভেঙে বাড়ি ফিরে গেছেন তিনি।
অনশনকারীদের মধ্যে বর্তমানে ১৫ জন অসুস্থ হয়ে বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন। বাকি ১২ জন অনশনরত অবস্থায় উপাচার্য বাসভবনের সামনে অবস্থান করছেন।
এদিকে রবিবার সকালে অনশনরত শিক্ষার্থীদের সাথে নতুন করে আরো ৪ জন শিক্ষার্থী অংশ নিয়েছেন।
উপাচার্যের পদত্যাগ না হওয়া পর্যন্ত তারা আমরণ অনশন কর্মসূচি চালিয়ে যাবেন বলে ঘোষণা দিয়েছেন।
এদিকে শিক্ষার্থীদের অনশন ভাঙাতে শিক্ষক সমিতির মিটিং চলছে। বিকাল সাড়ে তিনটায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মিলনায়তনে সকল শিক্ষকের উপস্থিতিতে মিটিং শুরু হয়। এ প্রতিবেদন লেখা পর্যন্ত শিক্ষক সমিতির মিটিং চলছে।
Related News
কোম্পানীগঞ্জে গাছ কেনাবেচা নিয়ে টর্চ জ্বালিয়ে দুই গ্রামের সংঘর্ষ, আহত অন্তত ৪০
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের কোম্পানীগঞ্জে গাছ কেনাবেচার দেনাপাওনা নিয়ে টর্চলাইট জ্বালিয়ে দুই গ্রামের বাসিন্দাদের মধ্যেRead More
বিশ্বনাথে স্ত্রীর মামলায় স্বামী গ্রেফতার
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের বিশ্বনাথে স্ত্রীর দায়ের করা মামলায় কছির আলী (৩৮) নামে এক ব্যক্তিকেRead More



Comments are Closed