Main Menu

বাবার দ্বিতীয় বিয়ের খবরে মেয়ের আত্মহত্যা

বৈশাখী নিউজ ডেস্ক: নাটোরের হালশায় বাবার গোপন দ্বিতীয় বিয়ের খবর জেনে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেছে তার মেয়ে মুন্নি (২০)। অন্যদিকে আত্মহত্যার চেষ্টাকারী মুন্নির মা জাহেদা বেগমকে (৩৩) রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

শনিবার (২২ জানুয়ারি) মন্ডলপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। মুন্নি ঐ গ্রামের সাবেক ইউপি সদস্য খোরশেদ মণ্ডলের মেয়ে। হাসপাতালে ভর্তি জাহেদা বেগম খোরশেদ আলমের প্রথম স্ত্রী।

পুলিশ ও স্থানীয়রা জানায়, খোরশেদ আলম গোপনে দ্বিতীয় বিবাহ করেন। এই খবর প্রকাশ হলে অভিমানে মা ও মেয়ে আত্মহত্যার চেষ্টা করেন।

নাটোর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মনসুর রহমান জানান, সদর হাসপাতালে গিয়ে জানা যায় মুন্নি বাড়িতেই মারা যায়। তার মা জাহেদা বেগমকে আশঙ্কাজনক অবস্থায় নাটোর আধুনিক সদর হাসপাতালে পরে রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়।

Share





Related News

Comments are Closed