নানীর মৃত্যু সংবাদও টলাতে পারেনি অনশনরত রুবিকে
বৈশাখী নিউজ ডেস্ক: শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ফরিদ উদ্দিন আহমেদের পদত্যাগের দাবিতে আমরণ অনশন করছেন ২৩ শিক্ষার্থী। অনশন করা অবস্থায় শিক্ষার্থী মরিয়ম রুবির নানী মারা যাওয়ার খবর আসে। এসময় কান্নায় ভেঙে পড়েন রুবি। তবে তিনি অনশন ভাঙেননি। ভিসির পদত্যাগের আগ পর্যন্ত অনশন চালিয়ে যাবেন বলে জানান তিনি।
আন্দোলনকারীরা জানান, অনশনে অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন রুবি। রুবিকে ডাক্তার বলেছিলেন, সে খাবার গ্রহণ না করলে কোমায় চলে যেতে পারে, এমনকি আইসিও- তে নিয়েও বাঁচানো খুব কষ্টকর হবে। তারপরও সে খাবার গ্রহণ করেনি। এমনকি বৃহস্পতিবার রুবির নানী মারা গেলেও সে তার জীবন শঙ্কা ও পারিবারিক প্রতিকূলতার পরও তার অনশনের এই অবস্থা থেকে সরে আসেনি।
বর্তমানে সে হাসপাতালে আছে। সেখানেই অনশন চালিয়ে যাচ্ছে। তার দৃঢ়চেতা মনোভাব আমাদের শক্তি জোগাচ্ছে। আন্দোলনের শক্তি পাচ্ছি আমরা। এই সব সেক্রিফাইস শিক্ষার্থীবান্ধব ক্যাম্পাস, প্রশাসনের জন্য। যে ক্যাম্পাসে শিক্ষার্থীরা নিরাপদ মনে করবে নিজেকে।
Related News
কোম্পানীগঞ্জে গাছ কেনাবেচা নিয়ে টর্চ জ্বালিয়ে দুই গ্রামের সংঘর্ষ, আহত অন্তত ৪০
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের কোম্পানীগঞ্জে গাছ কেনাবেচার দেনাপাওনা নিয়ে টর্চলাইট জ্বালিয়ে দুই গ্রামের বাসিন্দাদের মধ্যেRead More
বিশ্বনাথে স্ত্রীর মামলায় স্বামী গ্রেফতার
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের বিশ্বনাথে স্ত্রীর দায়ের করা মামলায় কছির আলী (৩৮) নামে এক ব্যক্তিকেRead More



Comments are Closed