পুনঃনিরীক্ষণে ফেল থেকে পাস করেছে ৭৯ শিক্ষার্থী
বৈশাখী নিউজ ডেস্ক: এসএসসি পরীক্ষার খাতা পুনঃনিরীক্ষণে রাজশাহী শিক্ষাবোর্ডের ১৮ শিক্ষার্থী ফেল থেকে ‘এ প্লাস’ পেয়েছে। শুক্রবার (২১ জানুয়ারী) রাজশাহী শিক্ষাবোর্ডের ওয়েবসাইটে এসএসসির খাতা পুনঃনিরীক্ষার ফল প্রকাশ করা হয়।
প্রকাশিত ফলে দেখা যায়, এবার ১১৬ জন শিক্ষার্থীর ১২০টি বিষয়ের ফল পরিবর্তন হয়েছে। ফেল থেকে পাস করেছে ৭৯ জন শিক্ষার্থী। এর মধ্যে ১৮ জন কোনো কোনো বিষয়ে ফেল থেকে পেয়েছে ‘এ’ প্লাস। ‘এ’গ্রেড থেকে ফল পাল্টে উচ্চতর গ্রেড পেয়েছে ২২ জন। এছাড়া ‘এ’ মাইনাস থেকে উচ্চতর গ্রেড পেয়েছে ১২ জন, ‘বি’ গ্রেড থেকে ৭ জনের ফল পাল্টে উচ্চতর গ্রেড হয়েছে।
শিক্ষাবোর্ড সূত্র জানায়, ফল প্রকাশের পর এবার এসএসসি পরীক্ষার ৯ হাজার ৪৪৩টি খাতা পুনঃনিরীক্ষার আবেদন করে ৮ হাজার ৩৮৭ জন শিক্ষার্থী। সবচেয়ে বেশি ৩ হাজার ৪৭৭টি পদার্থ বিজ্ঞান খাতা পুনঃনিরীক্ষণের আবেদন পড়ে। এছাড়া, ভূগোল ও পরিবেশের ১ হাজার ২৮১টি, উচ্চতর গণিতের ৩১৮টি, রসায়নের ২ হাজার ১৭০টি, জীববিজ্ঞানের ৫৭৭টি, পৌরনীতি ও নাগরিকতার ১০২টি, অর্থনীতির ৬৭টি, ব্যবসায় উদ্যোগের ৬৯টি, হিসাববিজ্ঞানের ৩৫৫টি, ফিন্যান্স ও ব্যাংকিংয়ের ৩৭৯টি এবং বাংলাদেশের ইতিহাস ও বিশ্ব সভ্যতার ৬৪৮টি খাতা পুনঃনিরীক্ষণের আবেদন জমা পড়ে। পুনঃনিরীক্ষণে বেশিরভাগ খাতার ফল একই থাকলেও ১১৬ জনের ১২০টি বিষয়ের পরীক্ষার ফল পাল্টে গেছে।
Related News
পাবনায় বজ্রপাতে ৬ জনের মৃত্যু
বৈশাখী নিউজ ডেস্ক: পাবনা সদর উপজেলায় মাছ ধরা অবস্থায় বজ্রপাতে ছয়জন নিহত হয়েছে। এ ঘটনায়Read More
পাবনায় বিএনপি নেতা ও শ্রমিক লীগ নেতাকে গুলি করে হত্যা
বৈশাখী নিউজ ডেস্ক: পাবনার আতাইকুলায় বিএনপি নেতা রিপন হোসেন (৪০) এবং কার্যক্রম নিষিদ্ধ শ্রমিক লীগRead More



Comments are Closed