Main Menu

রোটারি ক্লাব অব সিলেট গ্রীন সিটির কম্বল বিতরণ

বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের কানাইঘাট থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মোহাম্মদ জাহিদুল হক বলেছেন, মানুষের জীবনমান উন্নয়নের জন্য দূর্যোগময় সময়ে রোটারিয়ানরা অসহায় মানুষের পাশে দাড়িয়েছেন। অসহায় মানুষদের সহযোগিতার মাধ্যমে স্বাবলম্বী করে গড়ে তুলতে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন রোটারিয়ানরা। বিশ্বের সর্ববৃহৎ সেবামূলক স্বেচ্ছাসেবী সংগঠন রোটারি ইন্টারন্যাশনাল প্রতিষ্ঠালগ্ন থেকে সারা বিশ্বে পোলিও নিরোধ সহ আর্ত মানবতার সেবায় কাজ করে যাচ্ছে। তিনি আরো বলেন, সমাজসেবা সহ সকল ক্ষেত্রে সেবামূলক মন মানসিকতা নিয়ে সবাই কাজ করলে দেশ এগিয়ে যাবে। আগামী দিনেও রোটারিয়ানদের মানবতার কল্যানে কাজ করা আহ্বান জানান তিনি।

শনিবার (২২ জানুয়ারী) সকাল ১১টায় রোটারি ক্লাব অব সিলেট গ্রীন সিটির উদ্যোগে কানাইঘাট উপজেলার সাতবাঁক ইউনিয়নের ৮নং ওয়ার্ডে তিন শতাধিক মানুষের মধ্যে কম্বল বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি উপরোক্ত কথাগুলো বলেন।

ক্লাবের প্রেসিডেন্ট ও কানাইঘাট প্রেসক্লাব সভাপতি রোটারিয়ান শাহজাহান সেলিম বুলবুল এর সভাপতিত্বে ও রোটারেক্ট সাংবাদিক হাফিজ আহমদ সুজনের পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন কানাইঘাট প্রেসক্লাবের সহ-সভাপতি আব্দুন নুর, সহ-দফতর সম্পাদক মামুনুর রশীদ, রোটারিয়ান শিহাব উদ্দিন, সমাজসেবক আব্দুল মুমিন, ওয়ার্ড মেম্বার জাহাঙ্গীর শামীম কামরুল।

অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন যুব সংগঠক মোঃ ফখরুজ্জামান, অলিউর রহমান, ব্যাংকার মোঃ জাকির হোসেন, সৈয়দ আবুল হারিছ, আব্দুল গনি, জিল্লুর রহমান ফারুকী, হাবিব আহমেদ, আক্তার হোসেন, হাফিজ আহমেদ প্রমুখ। বিজ্ঞপ্তি

Share





Related News

Comments are Closed