Main Menu

সিলেটে ১০৩৪ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার

বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট নগরের শাহপরাণ থানা এলাকায় অভিযান চালিয়ে ১০৩৪ পিস ইয়াবাসহ এক যুবককে গ্রেপ্তার করেছে র‌্যাব।

গ্রেপ্তারকৃত মো. রুবেল আহমদ (২৩) গোলাপগঞ্জ উপজেলার বাঘা আনসার মহল্লা এলাকার মো. আব্দুস সুবহানের ছেলে।

বৃহস্পতিবার (২০ জানুয়ারি) দুপুরে র‌্যাব-৯, (সদর কোম্পানী) সিলেটের অভিযানিক দল এই অভিযান পরিচালনা করেছে।

র‌্যাব-৯ এর গণমাধ্যম শাখা থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।

এ ঘটনায় র‌্যাব তার বিরুদ্ধে শাহপরাণ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করেছে।

Share





Related News

Comments are Closed