ভূমিকম্পে কেঁপে উঠল দেশ
বৈশাখী নিউজ ডেস্ক: চট্টগ্রামসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত হয়েছে। শুক্রবার (২১ জানুয়ারি) বিকেল ৪টা ১২ মিনিটে এ ভূমিকম্প অনুভূত হওয়ার খবর পাওয়া গেছে।
মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থার (ইউএসজিএস) তথ্য মতে, ভূমিকম্পের উৎপত্তিস্থল মিয়ানমারের ফালাম। রিখটার স্কেলে যার মাত্রা ছিল ৫ দশমিক ৪।
ভূপৃষ্ঠ থেকে ৫৬.৮ কিলোমিটার গভীরে ছিল এর অবস্থান।
এদিকে ইউরোপীয়-ভূমধ্যসাগরীয় ভূকম্পন কেন্দ্র (ইএমএসসি) প্রথমে ভূকম্পনের মাত্রা রিখটার স্কেলে ৫ দশমিক ১ জানিয়েছিল। পরে তা সংশোধন করে ৫ দশমিক ৪ জানানো হয়েছে।
আবহাওয়া অধিদফতরের আবহাওয়াবিদ ড. আবুল কালাম মল্লিক সংবাদ মাধ্যমকে বলেন, মিয়ানমার ও ভারত সীমান্তে ৪টা ১২ মিনিট ৩১ সেকেন্ডে ভূমিকম্প অনুভূত হয়। এ ভূমিকম্পের মাত্রা ছিল ৫.৩। তাই এটাকে মাঝারি মাত্রার ভূমিকম্প বলতে পারি। এখন পর্যন্ত চট্টগ্রামের আশপাশের কয়েকটি এলাকা থেকে ভূমিকম্পের খবর পাওয়া গেছে। এছাড়া অন্য কোথাও থেকে ভূমিকম্পের খবর পাওয়া যায়নি।
তবে তাৎক্ষণিকভাবে এ ভূমিকম্পে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
Related News
দেশে ভূমিকম্প অনুভূত
বৈশাখী নিউজ ডেস্ক: দেশে মৃদু ভূমিকম্প অনুভূত হয়েছে। রিখটার স্কেলে ভূমিকম্পের মাত্রা ছিল ৩.০। সোমবারRead More
দেশে ফের ভূমিকম্প অনুভূত
বৈশাখী নিউজ ডেস্ক: দেশের কয়েকটি অঞ্চলে মৃদু ভূমিকম্প অনুভূত হয়েছে। রোববার (২৮ জুন) রাত ৯টাRead More



Comments are Closed