বাসের ধাক্কায় প্রাণ গেল একই পরিবারের ৩ জনের
বৈশাখী নিউজ ডেস্ক: সেন্টমার্টিন পরিবহনের একটি বাসের ধাক্কায় সিএনজিচালিত অটোরিকশার তিন যাত্রী নিহত হয়েছেন।
রাজধানীর যাত্রাবাড়ীর মাতুয়াইল মেডিকেলের সামনে সিএনজিচালিত অটোরিকশায় বাসের ধাক্কায় একই পরিবারের তিনজন নিহত হয়েছেন। সিএনজি চালকসহ আহত হয়েছে এক শিশু।
শুক্রবার (২১ জানুয়ারী) সকাল পৌনে ৭টায় এই দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন- আব্দুর রহমান (৬৫),শারমিন (৩৮) ও রিয়াজুল ইসলাম (৪৫)। আহত সিএনজি চালকের নাম রফিক (৫০)। এছাড়া শাকিরা (৫) নামে এক শিশুও আহত হয়েছে এ দুর্ঘটনায়।
বিষয়টি নিশ্চিত করে ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) বাচ্চু মিয়া ঢাকা পোস্টকে বলেন, মাতুয়াইল এলাকায় বাস-সিএনজির সংঘর্ষের ঘটনায় ৫ জনকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে আনা হয়েছিল। এদের মধ্যে একই পরিবারের ৩ জন মারা গেছেন। সিএনজিচালক ও এক শিশুর জরুরি বিভাগে চিকিৎসা চলছে। মরদেহ তিনটি জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে।
নিহত আব্দুর রহমানের ছেলে তানভীর সাংবাদিকদের বলেন, আমরা যাত্রাবাড়ী যাওয়ার উদ্দেশে সিএনজিতে করে মাতুয়াইল এলাকায় এলে পেছন থেকে সেন্টমার্টিন পরিবহনের একটি বাস ধাক্কা দেয়। পরে সবাইকে ঢাকা মেডিকেলে নিয়ে যাওয়া হলে আমার বাবা, বোন, ভাইকে মৃত ঘোষণা করেন চিকিৎসক। আমার ভাগনি শাকিরার চিকিৎসা চলছে।
Related News
প্রতারণা থেকে সতর্ক থাকার আহ্বান মার্কিন দূতাবাসের
বৈশাখী নিউজ ডেস্ক: সামাজিক যোগাযোগমাধ্যমে প্রতারণা থেকে সতর্ক থাকতে পরামর্শ দিয়েছে ঢাকায় অবস্থিত মার্কিন দূতাবাস। মঙ্গলবারRead More
ঢাকার দুই সিটি করপোরেশনে মেয়র প্রার্থী ঘোষণা করল এনসিপি
বৈশাখী নিউজ ডেস্ক: আসন্ন ঢাকা দক্ষিণ ও উত্তর সিটি করপোরেশন নির্বাচন ঘিরে নিজেদের মেয়র প্রার্থীRead More



Comments are Closed