Main Menu

মাদারীপুরে মোটরসাইকেল দূর্ঘটনায় ২ শিক্ষার্থী নিহত

বৈশাখী নিউজ ডেস্ক: নিয়ন্ত্রণ হারিয়ে সেতুর পিলারের সঙ্গে মোটরসাইকেলে ধাক্কা লেগে দুই শিক্ষার্থী নিহত হয়েছে। বৃহস্পতিবার (২০ জানুয়ারি) রাত ১১টার দিকে হাসপাতালে নেওয়ার পর তারা মারা যায়। রাত ৯টার দিকে মাদারীপুর সদর উপজেলার ধুরাইল ইউনিয়নের হবিগঞ্জ সেতুর উত্তরপাড়ে ঘটনাটি ঘটে।

নিহত দুই শিক্ষার্থী হলো সদর উপজেলার ধুরাইল ইউনিয়নের চাষার গ্রামের জহির ফরাজীর ছেলে জনি ফরাজী (১৭) ও একই গ্রামের লোকমান ফরাজীর ছেলে নাঈম ফরাজী (১৮)। তারা দু’জনই জালালপুর আইডিয়াল উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী।

পরিবার ও এলাকাবাসী জানায়, বৃহস্পতিবার রাত সাড়ে ৮টার দিকে মোটরসাইকেলযোগে হবিগঞ্জ সেতুর দক্ষিণপাড় থেকে উত্তরপাড়ে যাচ্ছিল জনি ও নাঈম। এ সময় মোটরসাইকেলের গতি নিয়ন্ত্রণ করতে না পারায় সেতুর পিলারের সঙ্গে ধাক্কা লেগে আহত হয় তারা। এতে মোটরসাইকেলের সামনের অংশ ধুমড়েমুচড়ে যায়।

পরে স্থানীয়রা শিক্ষার্থীদের মাদারীপুর সদর হাসপাতালে নিয়ে আসে। রাত ১১টার দিকে সদর হাসপাতালে নাঈম ফরাজী ও ফরিদপুর বঙ্গবন্ধু মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে জনি ফরাজী মারা যায়। পরে মৃতদেহ বাড়িতে নিয়ে আসে স্বজনরা। শিক্ষার্থীদের মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

মাদারীপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুল ইসলা মিঞা বলেন, রাতে অতিরিক্ত স্পিডে মোটরসাইকেল চালানোর ফলে দুর্ঘটনা ঘটেছে। পরিবার তাদের মৃতদেহ নিয়ে গেছে।

 

Share





Related News

Comments are Closed