বিশ্বনাথে গাভীর খামার করে স্বাবলম্বী ফখরুল
বিশ্বনাথ প্রতিনিধি : সিলেটের বিশ্বনাথ উপজেলার দেওকলস ইউনিয়নের জগৎপুর গ্রামের যুক্তরাজ্য প্রবাসী ফখরুল ইসলাম নিজ বাড়িতে গাভীর খামার করে বিশ্বনাথ উপজেলার মধ্যে বর্তমানে তিনি একজন প্রতিষ্ঠিত খামার ব্যবসায়ী হিসেবে পরিচিত। সিলেটের স্বাধ এখন সর্বদা ভরপুর থাকে ফখরুলের গাভীর দুধে।
প্রথমে ৫টি গাভী দিয়ে খামার শুরু করলেও বর্তমানে তার খামারে রয়েছে দেশি বিদেশী প্রকৃতির বিভিন্ন ধরনের গাভী, আরিয়ান ফিশারিজ এন্ড এগ্রো ফার্ম নামের এই খামারে রয়েছে ৬০টি গাভী ও ৪৫ টি বাচ্চা, ৪০টি বকনা।
জার্সি, ফ্রিজিয়ান, ঘীর শাইওয়াল ফ্রিজিয়ান, মেইন কোম্বল, প্রতিদিন গড়ে প্রতিদিন ৬শত লিটার দুধ বিক্রি করে প্রতিমাসে আয় করেন ১ থেকে দেড় লক্ষ টাকা। আরিয়ান ফিশারিজে কর্মরত আছেন ১৫ জন শ্রমিক, ভেতরে কাজ করেন ৮ জন বাহিরে ৭জন, উত্তর বংঙ্গের প্রজাতীর ভেড়া ভেড়ী গাড়ল রয়েছে ৪০টি।
অত্র প্রতিস্টানে কর্মরত ম্যানেজার আজাদ আহমেদ বলেন, আমাদের আরিয়ান এগ্রো ফার্মে আগের তুলনায় দুধের হার একটু কমে গেছে। সাধারনত আগে আমরা প্রতিদিনই ৮শত থেকে ৯শত লিটার দুধ বিক্রি করতাম, বর্তমানে খাবারের দাম বেড়ে যাওয়াতে আমাদের অনেক সময় হিমশিম খেতে হয়, প্রতিদিন একটি গাভীর পেছনে আমাদের গড়ে ৩ থেকে ৪শত টাকা খরচ হয়।
উপজেলা প্রাণী সম্পদ অধিদপ্তর থেকে মাঝে মাঝে আমাদের গাভীদেরকে খাবার দিয়ে সহযোগিতা করা হয়।
যদি আরেকটু পরিমাণ বাড়িয়ে খাবার দিয়ে সহযোগিতা করা হয় তবে আমরা আগামীতে আরও ভাল করতে পারব।
আমাদের গাভীর খামারের পাশাপাশি রয়েছে মাছের খামার, এ থেকে আমরা উপজেলা পর্যায়ে সবার উর্ধে আমাদের ব্যবসা প্রতিষ্ঠান, আমরা আপনাদের সবার দোয়া ও সহযোগিতা কামনা করি।
Related News
জকিগঞ্জে প্রবাসীর বাড়িতে ডাকাতি, টাকা ও স্বর্ণালংকার লুট
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের জকিগঞ্জে প্রবাসী হোসেন আহমদের বাড়িতে এক দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে। ডাকাতRead More
গোয়াইনঘাটে যৌথ অভিযানে ৮ ড্রেজার মেশিন ধ্বংস
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের গোয়াইনঘাটে ইজারাবহির্ভূত স্থান থেকে অবৈধভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে বিশেষ অভিযান পরিচালনাRead More



Comments are Closed