অসুস্থ হয়ে পড়ছেন শাবির অনশনরত শিক্ষার্থীরা
বৈশাখী নিউজ ডেস্ক: শাহাজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদ এর পদত্যাগের দাবিতে আন্দোলনরত চার শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়েছেন। গতকাল বুধবার রাতে আন্দোলনরত অবস্থায় দুজন ও বৃহস্পতিবার (২০ জানুয়ারি) সকালে আমরণ অনশনরত দুই শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়েন।
তাদের মধ্যে বাংলা বিভাগের শিক্ষার্থী মোজাম্মেল হক রাত ১০টায় অজ্ঞান হয়ে পড়েন ও সমাজকর্ম বিভাগের দীপান্বিতা রাত ১১টার দিকে অসুস্থ হয়ে পড়েন। পরে তাদেরকে এম্বলেন্স যোগে নগরীর মাউন্ড এডোরা হসপিটালে নিয়ে যাওয়া হয়। বর্তমানে তারা ওই হাসপাতালে চিকিৎসাধীন আছেন বলে জানিয়েছেন আন্দোলনকারীরা। এদের মধ্যে মোজাম্মেল হকের জ্ঞান ফিরে আসলেও তিনি শ্বাসকষ্টে ভোগায় তাকে অক্সিজেন দিয়ে রাখা হয়েছে বলে জানিয়েছেন শিক্ষার্থীরা।
এদিকে, বৃহস্পতিবার সকালে ১১টার দিকে নিশাত নামে একজনসহ দুজন অনশনকারী শিক্ষার্থী অসুস্থ হয়েছেন। তাদেরকে প্রাথমিক চিকিৎসা দেয়া হচ্ছে। হাসপাতালে নেওয়ার জন্য এম্বলেন্স আনার ব্যবস্থা করা হচ্ছে বলে জানা গেছে। এই রিপোর্ট লেখা বৃহস্পতিবার সকাল সাড়ে ১১টা পর্যন্ত আন্দোলনরত দুজন ও আমরণ অনশনরত দুজনসহ চারজন শিক্ষার্থী অসুস্থের খরব পাওয়া গেছে।
অন্যদিকে, উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদের পদত্যাগের দাবিতে উত্তাল শাবিপ্রবি ক্যাম্পাস। বৃহস্পতিবার অষ্টম দিনের মতো উপাচার্যের বাস ভবনের সামনে অবস্থান করছে শিক্ষার্থীরা।
এর আগে বুধবার বিকেল ৩ টা থেকে ২৪ জন শিক্ষার্থী আমরণ অনশন চালিয়ে যাচ্ছেন। আন্দোলনরত শিক্ষার্থীরা বলেন, আমরা জীবনের ঝুঁকি নিয়ে অনশন করে যাচ্ছে। অনশনরত অবস্থায় শিক্ষার্থীদের কোনো কিছু হলে এর দায়ভার ভিসিকেই নিতে হবে বলে জানান শিক্ষার্থীরা।
এদিকে বুধবার রাত ৯টার দিকে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের একটি প্রতিনিধি দল শিক্ষার্থীদের কাছে আসেন। এ সময় শিক্ষার্থীদের সাথে একাত্মতা পোষণ না করলে তাদের কোনো কথাই শুনবে না বলে জানান শিক্ষার্থীরা। পরে শিক্ষার্থীদের সাথে একাত্বতা পোষণ না করে রাত সাড়ে ১১টার দিকে স্থান ত্যাগ করেন শিক্ষকরা।
Related News
জকিগঞ্জে প্রবাসীর বাড়িতে ডাকাতি, টাকা ও স্বর্ণালংকার লুট
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের জকিগঞ্জে প্রবাসী হোসেন আহমদের বাড়িতে এক দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে। ডাকাতRead More
গোয়াইনঘাটে যৌথ অভিযানে ৮ ড্রেজার মেশিন ধ্বংস
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের গোয়াইনঘাটে ইজারাবহির্ভূত স্থান থেকে অবৈধভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে বিশেষ অভিযান পরিচালনাRead More



Comments are Closed