সেশনজট নিরসনে ২৯ দিন ছুটি কমালো ঢাবি
বৈশাখী নিউজ ডেস্ক: কোভিড-১৯ পরিস্থিতিতে ক্লাস বন্ধ থাকায় যে ক্ষতি হয়েছে তা পুষিয়ে নিতে এবং শিক্ষার্থীদের সেশনজট নিরসনকল্পে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ২০২১-২০২২ শিক্ষাবর্ষের ক্যালেন্ডারের গ্রীষ্মকালীন ছুটি সংক্ষিপ্ত করে ৪০ দিনের পরিবর্তে ১১ দিন করা হয়েছে।
মঙ্গলবার (১৮ জানুয়ারি) বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ বিভাগ থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে ২৯ দিন ছুটি কমানোর এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, কোভিড ১৯ পরিস্থিতিতে শিক্ষার্থীদের সেশনজট নিরসনকল্পে ‘মে দিবস’, ‘শব-ই-কদর’, ‘জুমু‘আ-তুল বিদা’ এবং ঈদ-উল-ফিতরের ছুটি বহাল রেখে আগামী ২৭/০৪/২০২২ থেকে ০৭/০৫/২০২২ তারিখ পর্যন্ত মোট ১১ দিন গ্রীষ্মকালীন ছুটি নির্ধারণ করা হয়েছে।
এ বিষয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ পরিচালক ড. মাহমুদ আলম সংবাদ মাধ্যমকে বলেন, ‘করোনার কারণে দীর্ঘদিন ক্লাস বন্ধ থাকায় যে ক্ষতি হয়েছে তা পুষিয়ে নিতে গ্রীষ্মকালীন ছুটি ২৯ দিন কমানো হয়েছে।’
Related News
একাদশে ভর্তি: একজন শিক্ষার্থীও পায়নি সিলেটের ১০ কলেজ, আসন পায়নি ৪৫৫ জন
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটে একাদশ শ্রেণিতে ভর্তিতে একজন শিক্ষার্থীও না পাওয়া কলেজের সংখ্যা বাড়ছে। এবছরওRead More
একাদশে ভর্তির প্রথম ধাপের ফল প্রকাশ, দেখবেন যেভাবে
বৈশাখী নিউজ ডেস্ক: ২০২৬-২৭ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে ভর্তির প্রথম ধাপের ফলাফল প্রকাশ করা হয়েছে। বুধবারRead More



Comments are Closed