শাবিতে শিক্ষার্থীদের উপর পুলিশি হামলার প্রতিবাদে জাবিতে মানববন্ধন
জাবি প্রতিনিধি: শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে তিন দফা দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর পুলিশি হামলার প্রতিবাদে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) মানববন্ধন করেছে সাধারণ শিক্ষার্থীরা।
সোমবার (১৭ জানুয়ারি) দুপুর ১২ টায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শহীদ মিনারে প্রায় অর্ধশতাধিক শিক্ষার্থীর অংশগ্রহণে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে বক্তারা শাবিপ্রবি শিক্ষার্থীদের সাথে একাত্মতা পোষণ করে অমানবিক পুলিশি হামলার তীব্র নিন্দা জানান । পাশাপাশি শিক্ষার্থীদের সকল নায্য দাবি মেনে নেওয়ার আহ্বান জানান।
মানববন্ধনের অন্যতম আয়োজক ইমরান হোসেন শুভ বলেন, ‘বাংলাদেশের বিশ্ববিদ্যালয়গুলো শিক্ষার্থীবান্ধব নয়। শিক্ষার্থীবান্ধব বিশ্ববিদ্যালয় হলে নিজেদের অধিকার আদায়ে রক্ত ঝরাতে হয় না।’
এসময় বিশ্ববিদ্যালয়ের ৪৪তম আবর্তনের শিক্ষার্থী রাকিবুল রনি বলেন, ‘জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় এর উপাচার্যের বিরুদ্ধে শত অভিযোগ থাকার পরও সরকার যেভাবে সমর্থন দিয়েছে; শাবিপ্রবির উপাচার্যের ব্যাপারে আমরা আশাবাদী সরকার তেমন অন্ধ সমর্থন দেবে না।’
বিশ্ববিদ্যালয়ের ৪৪ তম আবর্তনের আরেকজন শিক্ষার্থী দিপঙ্কর দ্বীপ বলেন, ‘বর্তমানে শিক্ষার্থীরা যখনই তাদের যৌক্তিক দাবি আদায়ের জন্য আন্দোলন করে, তখনই তাদের উপর পুলিশি হামলা করা হয়। আমরা শাবিপ্রবির এ নেক্কারজনক হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।’
উল্লেখ্য, শাবিপ্রবিতে আন্দোলনরত শিক্ষার্থীদের সাথে সমঝোতায় ব্যর্থ হয়ে অবরুদ্ধ উপাচার্যকে মুক্ত করতে পুলিশ লাঠিচার্জ করে ও শব্দবোমার ব্যবহার করে। এ হামলার প্রতিবাদে গতকাল রোববার (১৬ জানুয়ারি) রাত আটটায় জাবিতে বিক্ষোভ মিছিল করে বিভিন্ন রাজনৈতিক-সাংষ্কৃতিক সংগঠন।
Related News
মার্কিন দূতাবাস থেকে ভিসা আবেদনকারীদের জন্য কঠোর সতর্কবার্তা
বৈশাখী নিউজ ডেস্ক: যুক্তরাষ্ট্রের ভিসা পেতে সাক্ষাৎকার বা ইন্টারভিউ দেওয়ার সময় মিথ্যা তথ্য না দেওয়ারRead More
নরসিংদীতে বাড়িতে ঢুকে হামলা, গুলিতে যুবক নিহত
বৈশাখী নিউজ ডেস্ক: নরসিংদীতে আধিপত্য বিস্তার নিয়ে পূর্ব বিরোধের জেরে বাড়িতে ঢুকে প্রতিপক্ষের গুলিতে আব্দুল্লাহRead More



Comments are Closed