পুরাণ হাবড়া বাজার বণিক সমিতির কমিটি গঠন
বিশ্বনাথ প্রতিনিধি : সিলেটের বিশ্বনাথে পুরাণ হাবড়া বাজার বণিক সমিতির কমিটি গঠন উপলক্ষে সন্ধ্যায় জরুরী সভা অনুষ্ঠিত হয়েছে।
এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন- উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক ও দৌলতপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আমির আলী।
বৃহস্পতিবার (১৩ জানুয়ারী) সমিতির সভাপতি আফিজ আলীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আরাফাত আলীর পরিচালনায় সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন- পৌর সহায়ক কমিটির সদস্য আমির আলী, উপজেলা আওয়ামী লীগের সদস্য মিজানুর রহমান, সংগঠক আব্দুল আলী।
সভায় সর্বস্মতিক্রমে মুজিবুর রহমানকে সভাপতি ও বারাম উদ্দিনকে সাধারণ সম্পাদক করে ২০২২-২৩ সালের জন্য ১১ সদস্য বিশিষ্ঠ পুরাণ হাবড়া বাজার বণিক সমিতির কমিটি গঠন করা হয়।
কমিটির অন্যান্য দায়িত্বশীলরা হলেন- সহ সভাপতি রুহুল আমিন, আশরাফ উদ্দিন, যুগ্ম সম্পাদক আনোয়ার হোসেন, সাংগঠনিক সম্পাদক বুরহান উদ্দিন, কোষাধ্যক্ষ শহিদুল ইসলাম ফখরুল, কার্যকরী কমিটির সদস্য আইয়ুব আলী, কাইয়ুম উদ্দিন, আব্দুল আলীম, সালেহ আহমদ।
Related News
সিলেটে মোটরসাইকেল দূর্ঘটনায় নিহত ১, আহত ২
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের বালাগঞ্জে মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে একসঙ্গে তিন বন্ধু সড়ক থেকে খাদে পড়েRead More
জৈন্তাপুরে মানব পাচারকারী গ্রেফতার
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের জৈন্তাপুরে উচ্চ বেতনের চাকরির প্রলোভন দেখিয়ে দুই নারীকে ভারতে পাচারের চেষ্টারRead More



Comments are Closed