ওসমানীনগরে গ্রাম পুলিশের মধ্যে বাইসাইকেল বিতরণ
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের ওসমানীনগরে ৮টি ইউনিয়নের ৫২জন গ্রাম পুলিশের মধ্যে বাইসাইকেল বিতরণ করা হয়েছে। মঙ্গলবার (১১ জানুয়ারী) বিকেলে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে নবনির্মিত উপজেলা পরিষদ ভবনের সামনে বাইসাাইকেল গুলো বিতরণ করা হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা নীলিমা রায়হানা বিভিন্ন ইউপির গ্রাম পুলিশের মধ্যে বাইসাইকেল গুলো বিতরণ করেন। বাইসাইকেল বিতরণ কালে উপস্থিত ছিলেন, ইউএনও অফিসের অফিস সহকারী কাম মুদ্রাক্ষরিক মুশফিকুর রহমান জুলফিকার।
দেশের সকল ইউনিয়নে কর্মরত গ্রাম পুলিশের সেবা জনগণের দোরগোড়ায় পৌছে দেয়ার লক্ষে স্থানীয় সরকার মন্ত্রণালয়ের অর্থায়নের অংশ হিসেবে ওসমানীনগরের ৮টি ইউপির ২০জন নারী গ্রাম পুলিশ ও ৩২জন পুরুষ গ্রাম পুলিশের মাধ্যে ৫২টি বাইসাইকেল বিতরণ করা হয়।
Related News
কোম্পানীগঞ্জে গাছ কেনাবেচা নিয়ে টর্চ জ্বালিয়ে দুই গ্রামের সংঘর্ষ, আহত অন্তত ৪০
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের কোম্পানীগঞ্জে গাছ কেনাবেচার দেনাপাওনা নিয়ে টর্চলাইট জ্বালিয়ে দুই গ্রামের বাসিন্দাদের মধ্যেRead More
বিশ্বনাথে স্ত্রীর মামলায় স্বামী গ্রেফতার
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের বিশ্বনাথে স্ত্রীর দায়ের করা মামলায় কছির আলী (৩৮) নামে এক ব্যক্তিকেRead More



Comments are Closed