ওসমানীনগরে সুন্নী মহাসম্মেলন বুধবার
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের ওসমানী নগর উপজেলার গোয়ালাবাজার ইউনিয়নের একারাই জামে মসজিদ ও গ্রামবাসির উদ্যোগে ৯তম সুন্নী মহাসম্মেন ১২ জানুয়ারি বুধবার দুপুর ২টা থেকে মধ্য রাত পর্যন্ত একারাই জামে মসজিদ সংলগ্ন মাঠে অনুষ্ঠিত হবে।
সুন্নী মহাসম্মেলনে সভাপতিত্ব করবেন একারাই জামে মসজিদের ইমাম ও খতিব হাফিজ ক্বারী আব্দুল কুদ্দুস। সুন্নী মহাসম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন হযরত আল্লামা শায়েখ রাসেল আহমদ রায়পুরী।
প্রধান বক্তা হিসেবে উপস্থিত থাকবেন মাওলানা সুলতান আহমদ, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন মাওলানা সাদিক সিকান্দার, মাওলানা মুফতী মোঃ আল আমিন, শাহজালাল কামিল মাদ্রাসা, ব্রাম্মণগ্রাম। হাফিজ মাওলানা আবুল কালাম আজাদী, ইমামও খতিব, গোয়ালাবাজার কেন্দ্রীয় জামে মসজিদ।
উক্ত সুন্নী মহাসম্মেলনে সবার উপস্থিতি ও সার্বিক সহযোগিতা কামনা করা হয়েছে কমিটির পক্ষ থেকে।
Related News
কোম্পানীগঞ্জে গাছ কেনাবেচা নিয়ে টর্চ জ্বালিয়ে দুই গ্রামের সংঘর্ষ, আহত অন্তত ৪০
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের কোম্পানীগঞ্জে গাছ কেনাবেচার দেনাপাওনা নিয়ে টর্চলাইট জ্বালিয়ে দুই গ্রামের বাসিন্দাদের মধ্যেRead More
বিশ্বনাথে স্ত্রীর মামলায় স্বামী গ্রেফতার
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের বিশ্বনাথে স্ত্রীর দায়ের করা মামলায় কছির আলী (৩৮) নামে এক ব্যক্তিকেRead More



Comments are Closed