বুধবার সিলেটের টুকেরবাজারে বিএনপির সমাবেশ
বৈশাখী নিউজ ডেস্ক: বিএনপি চেয়ারপার্সন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তি ও উন্নত চিকিৎসার জন্য বিদেশে প্রেরণের দাবীতে বিএনপি কেন্দ্র ঘোষিত সিলেট জেলা বিএনপির সমাবেশ বুধবার (১২ জানুয়ারী) বেলা ২টায় শহরতলীর টুকেরবাজার মাঠে অনুষ্ঠিত হবে।
সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু। প্রধান বক্তা হিসেবে উপস্থিত থাকবেন বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা খন্দকার আব্দুল মুক্তাদির।
এছাড়াও সমাবেশে বিএনপির কেন্দ্রীয়, সিলেট বিভাগীয় ও স্থানীয় শীর্ষ নেতৃবৃন্দ উপস্থিত থাকবেন।
যথা সময়ে উপস্থিত হয়ে সিলেট জেলা বিএনপির সমাবেশকে সফল করার জন্য বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের সকল পর্যায়ের নেতাকর্মীদের প্রতি আহবান জানিয়েছেন সিলেট জেলা বিএনপির আহবায়ক কামরুল হুদা জায়গীরদার।
Related News
কোম্পানীগঞ্জে গাছ কেনাবেচা নিয়ে টর্চ জ্বালিয়ে দুই গ্রামের সংঘর্ষ, আহত অন্তত ৪০
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের কোম্পানীগঞ্জে গাছ কেনাবেচার দেনাপাওনা নিয়ে টর্চলাইট জ্বালিয়ে দুই গ্রামের বাসিন্দাদের মধ্যেRead More
বিশ্বনাথে স্ত্রীর মামলায় স্বামী গ্রেফতার
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের বিশ্বনাথে স্ত্রীর দায়ের করা মামলায় কছির আলী (৩৮) নামে এক ব্যক্তিকেRead More



Comments are Closed