সিলেটে রেষ্টুরেন্ট-বেকারীতে ৭৮ হাজার টাকা জরিমানা
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট নগরের বন্দরবাজার, জিন্দাবাজার এলাকার পড়শী ও পাকশী রেষ্টুরেন্টকে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য তৈরি ও বিক্রির অপরাধে জরিমানা করেছেন সিলেট সিটি কর্পোরেশনের ভ্রাম্যমান আদালত।
মঙ্গলবার (১১ জানুয়ারি) দুপুরে ভ্রাম্যমান আদালত অভিযানকালে পাঁচ তারা বেকারীতেও অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য তৈরি এবং বিএসটিআই এর অনুমোদন না থাকায় জরিমানা করা হয়। এছাড়া অবৈধভাবে সড়কে প্রতিবন্ধকতা সৃষ্টি করে গাড়ি পার্কিং করার অপরাধে জরিমানা সহ সড়ক দখল করে অবৈধভাবে ব্যবসা বন্ধে দায়িত্বপালনকারী সিসিক কর্মীদের অবরুদ্ধ করে হামলা চেষ্ঠার অপরাধে ২ ভ্রাম্যমান ব্যবসায়ীকে ভিন্ন ভিন্ন মেয়াদে কারাদন্ড প্রদান করেন ভ্রাম্যমান আদালত।
সিসিকের প্রধান রাজস্ব কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. মতিউর রহমান খান এবং এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সুনন্দা রায়ে ভ্রাম্যামান আদালত নগরের পড়শী রেষ্টৃরেন্টে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য তৈরি, বিক্রি ও বিএসটিআই’র অনুমোদনহীন খাদ্য পন্য বিক্রয়ের অপরাধে ৪০ হাজার টাকা জরিমানা করেন।
একই অপরাধে পাকশী রেষ্টুরেন্টকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়া বিএসটিআই’র অনুমোদন ছাড়া খাদ্য পন্য এবং বিক্রয়ে ওজনে কম দেয়ার অপরাধে নগরের পাঁচ তারা বেকারীকে ২৫ হাজার টাকা জরিমানা করেন ভ্রাম্যামন আদালত।
অভিযানে অবৈধভাবে সড়কে গাড়ি পার্কিংয়ের অপরাধে একজনকে ৩ হাজার টাকা জরিমানা করেন। এসময় সড়ক দখল করে অবৈধভাবে ব্যবসা বন্ধে দায়িত্ব পালনকারী সিসিকের কর্মীদের কাজে বাঁধা এবং অবরুদ্ধ করে হামলা চেষ্ঠার অপরাধে দুই ব্যক্তিকে ২ মাস ও ১ মাস করে কারাদন্ড প্রদান করেন ভ্রাম্যমান আদালত।
অভিযানকালে বিএসটিআই সিলেটের প্রতিনিধি দল, সিলেট সিটি কর্পোরেশনের বিভিন্ন বিভাগ ও শাখার কর্মকর্তা-কর্মচারীবৃন্দ এবং সিলেট মহানগর পুলিশের একটি দল উপস্থিত ছিলেন।
Related News
শাবিপ্রবি ছাত্রদলের পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান
বৈশাখী নিউজ ডেস্ক: ডেঙ্গু সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তিRead More
১০ অক্টোবর থেকে সিলেটে মাসব্যাপী বাণিজ্য মেলা
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট অঞ্চলে প্রায় তিন বছর পর অনুষ্ঠিত হতে যাচ্ছে বাণিজ্য মেলা। আগামীRead More



Comments are Closed