১৫ দিনেও মিলেনি ফেঞ্চুগঞ্জে উদ্ধার লাশের পরিচয়
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের ফেঞ্চুগঞ্জ উপজেলায় উদ্ধারকৃত ৩৫ বছরের এক ব্যক্তির লাশের পরিচয় খুঁজছে ফেঞ্চুগঞ্জ থানা পুলিশ।
জানা যায়, গত ২৭ ডিসেম্বর লাশটি উপজেলার মুহিদপুর গ্রামের সিলেট-মৌলভীবাজার আঞ্চলিক সড়কের পাশে একটি ডোবা থেকে পানিতে ভাসমান অবস্থায় উদ্ধার করে পুলিশ। পরে উদ্ধার শেষে ময়না তদন্তের দুদিন পেরিয়ে গেলেও লাশের কোনো পরিচয় না পাওয়ায় বেওয়ারিশ লাশ হিসেবে আঞ্জুমানে মুফিদুল ইসলাম সিলেটের মাধ্যমে লাশটি দাফন করা হয়।
আনুমানিক ৩৫ বছর বয়সের লাশটির পরনে ছিল লাল ও কালো রঙের জ্যাকেট (DEAYH ADDERS MNWKA), কালো রঙের প্যান্ট।
ফেঞ্চুগঞ্জ থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. আনোয়ার জাহিদ বলেন, লাশটির এখনো পর্যন্ত কোন ওয়ারিশের খোঁজ পাওয়া যায়নি। তাই লাশটির সন্ধান পেতে সকলের সহযোগিতা কামনা করছেন তিনি।
Related News
বিশ্বনাথে ছাত্রদল নেতার বাড়িতে হামলা: আ.লীগ-ছাত্রলীগের ৭০ জনের বিরুদ্ধে মামলা
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের বিশ্বনাথে নিজ বাড়িতে ঢুকে হামলা, ভাঙচুর ও লুটপাটের অভিযোগে আওয়ামী লীগRead More
গোলাপগঞ্জে নিখোঁজের ১দিন পর জমি থেকে বৃদ্ধের মরদেহ উদ্ধার
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের গোলাপগঞ্জ উপজেলার বাগিরঘাট গ্রামে বাড়ির পাশের ক্ষেত থেকে আসিদ আলী (৭৫)Read More



Comments are Closed