ওসমানীনগরে ৮০০ পরিবারের মধ্যে শীতবস্ত্র বিতরণ
বৈশাখী নিউজ ডেস্ক: শুধুমাত্র বিত্ত প্রতিপত্তি থাকলেই মানুষের সেবা করা যায় না। এজন্য দরকার বিবেকের সচেতনতা ও তাড়না। শীতার্ত এবং বিপন্ন মানুষকে সহায়তা মূলত স্রষ্টার ইবাদতের মধ্যেই অন্তর্ভূক্ত। মানবিকবোধ সম্পন্ন মানুষ অন্যের কষ্ট দেখে নিজে শান্তিতে থাকতে পারে না। ছিন্নমূল, বিপন্ন এবং শীতার্ত মানুষের সহায়তায় সম্প্রতি প্রবাসীদের উদ্যোগ দৃষ্টিনন্দনীয় এবং প্রশংসনীয়। প্রবাসীদের পাশাপাশি আমাদের সমাজের বিত্তশালী মানুষদেরকেও বিবেকের তাড়নায় হলেও আর্তমানবতার সেবায় সবার এগিয়ে আসা উচিত।
হাজী সাদ উল্লাহ মেমোরিয়াল ট্রাস্টের উদ্যোগে এবং সাদ ট্রাস্ট ফাউন্ডেশনের সহযোগিতায় শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠান-২০২২ এ বক্তারা একথা বলেন।
শনিবার (৮ জানুয়ারি) সকাল ১১টায় সিলেটের ওসমানীনগর উপজেলার চর ইশবপুরের সাদ উল্লাহ দারুল কোরআন হাফিজিয়া মাদ্রাসা প্রাঙ্গনে ট্রাস্টের চেয়ারম্যান হাজী রফিক উদ্দিন চৌধুরীর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন রায়পুর মাদ্রাসার শায়খুল হাদীস আব্দুশ শহীদ চাম্পারকান্দি।
সাদ উল্লাহ দারুল কোরআন হাফিজিয়া মাদ্রাসার প্রিন্সিপাল মাওলানা আজিজুর রহমানের পরিচালনায় এসময় উপস্থিত ছিলেন ট্রাস্টের সদস্য আহমদুর রেজা চৌধুরী, মাহমুদুর রেজা চৌধুরী, নিউহাম ওয়েলফেয়ার ট্রস্ট ইউ.কের চেয়ারম্যান লাকী মিয়া প্রমূখ।
উল্লেখ্য, ওসমানীনগরের ৪টি গ্রাম যথাক্রমে চর ইশবপুর, আইলাকান্দি, নটপুর ও আউশপুর এলাকায় ৮০০ শীতার্ত ও বিপন্ন মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়।
Related News
কোম্পানীগঞ্জে ৮৬ লাখ টাকার ভারতীয় ওষুধ-পণ্য জব্দ, আটক ২
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলায় পুলিশের পৃথক অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় পণ্য ও বিভিন্নRead More
কানাইঘাটে চোরাইপণ্যবাহী পিকআপের ধাক্কায় কিশোরের মৃত্যু
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের কানাইঘাট উপজেলার লক্ষ্মীপ্রসাদ পশ্চিম ইউনিয়নের সীমান্তবর্তী সুনারতনপুঞ্জি গ্রামে পিকআপের চাকায় পিষ্টRead More



Comments are Closed