বর্ধিত ফি প্রত্যাহারসহ বই বিতরণের দাবীতে মানববন্ধন
বৈশাখী নিউজজ ডেস্ক: সিলেট বর্ডার গার্ড পাবলিক স্কুল এন্ড কলেজে সরকারি বিধি বহির্ভূত ভাবে বর্ধিত ভর্তি ফি, সেশন ফি, বেতন বৃদ্ধি ও বই বিতরণ না করার প্রতিবাদে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে।
শনিবার (৮ জানুয়ারী) সকাল ১১টায় শহরতলির আখালিয়া নবাবী মসজিদের সামনে বর্ডার গার্ড পাবলিক স্কুল এন্ড কলেজের অভিভাবক ফোরামের উদ্যোগে ঘন্টাব্যাপী অনুষ্ঠিত এ মানববন্ধন পালন করা হয়।
মানববন্ধন বক্তব্য রাখেন, সিলেট মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি সাবেক কাউন্সিলর জগদীশ চন্দ্র দাশ, ৮নং ওয়ার্ডেও কাউন্সিলর মো: ইলিয়াছুর রহমান ইলিয়াছ, ৮নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি হাজী সিদ্দেক আলী, ৮নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নজরুল ইসলাম নজু, মহানগর আওয়ামী লীগের সদস্য সাব্বির খান, এডভোকেট দিলীপ কুমার দেব, নতুন বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি মো: দিলোওয়ার হোসেন জয়, অভিভাবক কবির হোসেন, সুমন দেব, মিহির দা, ঝলক দা সহ বৃহত্তর আখালিয়ার এলাকার অভিভাবক উপস্থিত ছিলেন প্রমুখ।
মানববন্ধনে বক্তারা অনতিবিলম্বে সকল বর্ধিত ফি প্রত্যাহারসহ বই বিতরণের দাবি জানান। এ দাবি বাস্তবায়ন না হলে পরবর্তীতে আরও কঠোর কর্মসূচী দেওয়া হবে।
Related News
কোম্পানীগঞ্জে ৮৬ লাখ টাকার ভারতীয় ওষুধ-পণ্য জব্দ, আটক ২
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলায় পুলিশের পৃথক অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় পণ্য ও বিভিন্নRead More
কানাইঘাটে চোরাইপণ্যবাহী পিকআপের ধাক্কায় কিশোরের মৃত্যু
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের কানাইঘাট উপজেলার লক্ষ্মীপ্রসাদ পশ্চিম ইউনিয়নের সীমান্তবর্তী সুনারতনপুঞ্জি গ্রামে পিকআপের চাকায় পিষ্টRead More



Comments are Closed